February 28, 2026, 5:26 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত ঝিনাইদহের মহেশপুরের ভৈরবায় শিশু তাবাসসুম হত্যার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই : তথ্যমন্ত্রী ঋণের দায় নেওয়ার চেয়ে লোডশেডিংয়ের কষ্টে থাকা ভালো : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সরাদেশ ; উৎপত্তি সাতক্ষীরায় নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার অভিযোগে ৫ জন আটক লক্ষ্মীপুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ১৫ জন আটক ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারে সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানান জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়ামিন হোসেন।

মৃত স্কুলছাত্র আকরামুল ইসলাম সাজিন (১৬) কক্সবাজার শহরের মধ্যম বাহারছড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে ও আরিফুল ইসলাম (১৬) একই এলাকার মৃত মাহবুব আলমের ছেলে।

তারা দুইজনেই কক্সবাজার পৌর প্রিপ্যারেটরী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইয়ামিন হোসেন জানান বৃহস্পতিবার বিকালে কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে আরিফুল ইসলাম ও আকরামুল ইসলাম সাজিনসহ কয়েক বন্ধু মিলে গোসলে নামে। এক পর্যায়ে স্রোতের টানে আরিফুল ও সাজিন ভেসে যেতে থাকে।

এসময় ঘটনাস্থলে উপস্থিত অন্য বন্ধুদের চিৎকারে স্থানীয় বীচ কর্মী ও লাইফ গার্ডের সদস্যরা মুমূর্ষাবস্থায় সাজিনকে উদ্ধার করতে সক্ষম হলেও আরিফুল ভেসে যায়।

পরে আকরামুল ইসলাম সাজিনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, ঘটনার পর থেকে নিখোঁজের সন্ধানে লাইফ গার্ড ও বিচ কর্মিরা চেষ্টা চালায়। রাত ৮টার দিকে সৈকতের শৈবাল পয়েন্ট থেকে নিখোঁজ আরিফুলের মরদেহ উদ্ধার করে তারা।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, বিকাল ৫টার দিকে এক স্কুলছাত্রকে মুমূর্ষাবস্থায় আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page