April 11, 2026, 1:50 pm
শিরোনামঃ
আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায় পৃথিবীতে প্রত্যাবর্তন করলো আর্টেমিস নভোচারীরা
এইমাত্রপাওয়াঃ

গত ২৩ বছরে ১ লাখ ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, দখলদার ইহুদিবাদী ইসরাইল সরকার ২০০০ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত এক লাখ ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে। ২০০০ সালে আল-আকসা ইন্তিফাদা শুরু হয়।

বন্দি ও প্রাক্তন বন্দি বিষয়ক ফিলিস্তিনের এ কমিশন এক প্রতিবেদনে বলেছে, ইসরাইল রেজিম ফিলিস্তিনি সমাজের সব অংশ থেকেই লোকজনকে আটকে রেখেছে।প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, এই সময়ের মধ্যে ২১ হাজার শিশু এবং ২৬০০ তরুণী ও নারীকে ইসরাইলি বাহিনী আটক করেছে।

এর মধ্যে চার নারীকে কারাগারে অত্যন্ত কঠিন পরিস্থিতিতে সন্তান প্রসব করতে হয়েছে। কমিশন আরো জানিয়েছে যে, ফিলিস্তিনি সংসদ সদস্যদের মধ্যে বেশ কয়েকজন মন্ত্রী এবং কয়েকশ শিক্ষাবিদ, সাংবাদিক এবং সুশীল সমাজ ও আন্তর্জাতিক সংস্থার কর্মীদের গ্রেফতার করা হয়েছে।২০০০ সাল থেকে এই ধরনের ৩২ হাজারের বেশি আটকাদেশের কথা উল্লেখ করে প্রতিবেদনে বরা হয়েছে, প্রশাসনিক আটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

প্রতিবেদনের এক জায়গায় বলা হয়েছে, বর্তমানে প্রায় ৫,২০০ ফিলিস্তিনি বন্দী রয়েছে ইসরাইলের হাতে। এই সংখ্যার মধ্যে রয়েছে ৩৮ জন নারী, প্রায় ১৭০টি শিশু, ১০৫০ জনের বেশি প্রশাসনিক বন্দি এবং ৭০০ অসুস্থ বন্দী, যার মধ্যে ২৪ জন ক্যান্সারে আক্রান্ত।

প্রশাসনিক আটাকাদেশের আওতায় ইসরাইলি সেনারা যেকোনো ফিলিস্তিনিকে কোনো অভিযোগ ছাড়া বিনা বিচারে আটকে রাখতে পারে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page