February 24, 2026, 5:20 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিষয়ক সভা দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিষয়টি সংসদে নির্ধারিত হবে : স্থানীয় সরকার মন্ত্রী আগামী প্রজন্মের জন্য কাজ করে একটি সুন্দর দৃষ্টান্ত রেখে যেতে চাই : কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি পুলিশের নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির আগামী ৯ এপ্রিল শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোটগ্রহণের সিদ্ধান্ত বান্দরবানে মিয়ানমারের মুদ্রাসহ ৩ আরাকান আর্মির সদস্য আটক টাঙ্গাইলে ঘোড়া জবাই করার অভিযোগে ৪ জন আটক এপস্টেইন ফাইলে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নাম পাকিস্তানের সামরিক বাহিনীর ওপর হামলার হুঁশিয়ারি দিলো আফগানিস্তান
এইমাত্রপাওয়াঃ

গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়ে ইরানের হুঁশিয়ারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরাইলের চলমান ভয়াবহ আগ্রাসনের প্রেক্ষাপটে সেখানে মানবিক বিপর্যয়ের বিষয়ে হুশিয়ারি দিয়েছে ইরান।

সেইসঙ্গে দখলদার শক্তি যেন আর কোনো অপরাধযজ্ঞ চালাতে এবং মানবাধিকার লঙ্ঘন করতে না পারে সেজন্য অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে লেখা এক চিঠিতে এ আহ্বান জানান। চিঠিতে তিনি গাজা উপত্যকার সর্বশেষ পরিস্থিতির পাশাপাশি গত সাত দশকেরও বেশি সময় ধরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞের বিবরণ তুলে ধরেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি জনগণের আজকের দুর্দশার জন্য আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বকে দায়ী করেন।

গুতেরেসকে লেখা চিঠিতে আমির-আব্দুল্লাহিয়ান বলেন, বিগত সাত দশক ধরে দখলদার ইসরাইল কোনো ধরনের আন্তর্জাতিক আইন ও রীতিনীতির প্রতি ভ্রুক্ষেপ না করে ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ চালিয়ে এসেছে। আর এ কাজে পাশ্চাত্য তেল আবিবকে বাধা দেয়ার পরিবর্তে সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা করেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, হামাসের নেতৃত্বে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো ‘আল-আকসা তুফান’ নামের যে অভিযান চালাচ্ছে তা ইসরাইলের বিগত ৭৫ বছরের অপরাধযজ্ঞের স্বাভাবিক প্রতিক্রিয়া ছাড়া আর কিছু নয়।ফিলিস্তিনি যোদ্ধারা এই অভিযানের মাধ্যমে তাদের অধিকার রক্ষার ন্যুনতম প্রচেষ্টা চালিয়েছে বলে তিনি মন্তব্য করেন। আমির-আব্দুল্লাহিয়ান বলেন, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন অনুযায়ী দখলদার সরকারের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ফিলিস্তিনিদের রয়েছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page