February 25, 2026, 7:34 pm
শিরোনামঃ
মাগুরায় রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের গ্রামীণ অবকাঠামো প্রকল্পের কাজের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ শহীদ বিডিআর সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকির এ বছরের ফিতরা সর্বোচ্চ ২৮০৫ টাকা ও সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হচ্ছেন মোস্তাকুর রহমান ‎রাঙামাটি থেকে ভারতে কুকুর পাচারের অভিযোগ বগুড়ায় ভ্যান ছিনতাইয়ের পর চালককে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে দুষ্টমি করে থাপ্পর দেওয়ার জেরে মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা ইসরায়েল সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

এম এ কবীর, ঝিনাইদহঃ ‘ গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।
আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় ঝিনাইদহ জেলা প্রশাসক ও জেলা সরকারি গণগ্রন্থগারের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ দিবস পালন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবীদ সরকারী কেসি কলেজের সাবেক অধ্যক্ষ ড.বি এম রেজাউল করিম। জেলা সরকারী গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মঞ্জুর আলম এর স্বাগত বক্তব্যের পর অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইদহ পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক ও সাংবাদিক এড. শেখ সেলিম,ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, ভ্রাম্যমান লাইব্রেরীর ঝিনাইদহ প্রতিনিধি এবং ইমরান হোসেন। অনুষ্ঠানটির সার্বিক উপস্থাপনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামসুন্নাহার শিলা।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারী অফিস প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বেসরকারি পাঠাগারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে জেলা সরকারি গণগ্রন্থগারের আয়োজনে অনুষ্ঠিত বই পড়া প্রতিযোগিতা,উপস্থিত বক্তৃতা,রচনা প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিশ^ বিদ্যালয়,কলেজ এবং স্কুলের ১৮ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।
প্রধান অতিথি বলেন যুুগে যুগে লাইব্রেরীর অবদান অনস্বীকার্য। আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে পাঠক চাহিদা পূরণ করতে পারলে মানুষ লাইব্রেরীমুখী হবে। লাইব্রেরীতে থাকে শত জ্ঞানী মানুষের লেখা বই। তিনি বলেন, বাংলা ভাষায় রচিত সাহিত্য অনুবাদ করতে না পারলে বিশ^ দরবারে আমাদের সাহিত্যকে যেমন তুলেধরা সম্ভব হবে না তেমনি আমাদেরকে ভিন্ন ভাষার লেখকদের রচনাও পড়তে হবে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page