February 5, 2026, 9:45 pm
শিরোনামঃ
রাষ্ট্রপতির কাছে জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ জামায়াত প্রার্থী আমির হামজার ফেসবুক পেজ বন্ধ করলো মেটা কর্তৃপক্ষ দেশের ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে ;  ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক মামলায় বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ারের জামিন ময়মনসিংহেরে ফুলবাড়িয়ায় ৫ ভুয়া ডিবি পুলিশক গ্রেফতার ঝালকাঠিতে অস্ত্র-মাদকসহ স্বেচ্ছাসেবক দলের দুই নেতা গ্রেপ্তার ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ২০ জন নিহত জাতিসংঘের কৃত্রিম বুদ্ধিমত্তা প্যানেলে ৪০ জন বিশেষজ্ঞের নাম ঘোষণা যুদ্ধ অবসানে সংযুক্ত আরব আমিরাতে ইউক্রেন ও রাশিয়া মধ্যে দ্বিতীয় দিনের আলোচনা শুরু ঝিনাইদহের মহেশপুরে চুরির সময় হাতেনাতে ধরা চোর ; গণপিটুনিতে গুরুতর আহত
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি তাহজিব আলম সিদ্দিকী সমি

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।

১৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)’র বাস্তবায়নে প্রায় ১২ কোটি টাকা ব্যায়ে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন ঝিনাইদহ-২আসনের এমপি তাহজিব আলম সিদ্দিকী সমি। উদ্বোধন কৃত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সদর উপজেলার মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয়, হরিশংকরপুর জগৎ চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠ, শহরের মহিলা কলেজ পাড়ায় ঝিনাইদহ মহিলা দাখিল মাদ্রাসা ও নাচনা নূরনগর দাখিল মাদ্রাসা।

সেসময় উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু ইপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, সংসদ সদস্যের পিএস রওশন আলী, রোকনুজ্জামান রিপন, পদ্মকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ কুমার বিশ^াস, দোগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া কাজল, সদর থানা যুবলীগের সাবেক আহবায়ক শাহ্ মোহাম্মদ ইব্রাহিম খলিল রাজা, মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানত হোসেন, হরিশংকরপুর জগৎ চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আবু আহাম্মেদ বিশ^াস সহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ছাত্র-ছাত্রী, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ। এসময় প্রধান অতিথি সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী সমি বলেন, দেশে বর্তমান সরকারের আমলেই সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে আবারো শেখ হাসিনার সরকারকে বিপুল ভোটে বিজয়ী করতে সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page