February 26, 2026, 1:25 pm
শিরোনামঃ
বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড দলকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি পুনর্গঠন করে গেজেট প্রকাশ ঝিনাইদহের কালীগঞ্জে সেপটিক ট্যাংক থেকে ৪ বছর বয়সী শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার মাদারীপুরে গৃহবধূ হত্যা অভিযোগে স্বামী আটক ফেনীতে তাঁতি দল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ যুক্তরাষ্ট্রের ইন্ধনে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবারও‌ আন্দোলন ট্রাম্পের হামলার হুমকির মুখেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান যুক্তরাষ্ট্রের সশস্ত্র অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে কিউবা
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হলেন সুলতান আহমদ 

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : শিক্ষক ক্যাটাগরিতে জাতীয় শিক্ষা পদক ২০২৩ এ ঝিনাইদহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার গৌরবান্বিত হয়েছেন হরিনাকুণ্ডু উপজেলার ঐতিহ্যবাহী দখলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহমেদ। তিনি উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়নের পারদখলপুর গ্রামের শফিউদ্দীনের বড় ছেলে। গতকাল জেলার শ্রেষ্ঠত্ব যাচাই বাচাই ক্যাটাগরিতে তিনি শ্রেষ্ঠত্ব হিসেবে নির্বাচিত হয়েছেন।

এব্যাপারে হরিণাকুণ্ডু প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুর রহমান জানান, উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে হতে যাচাই বাচাই করে আমরা দখলপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহমদকে জেলায় পাঠাই। সেখানেও সুলতান আহমদ শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন।

শ্রেষ্ঠত্ব নির্বাচন করার ব্যাপারে জানতে চাইলে, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, আনন্দ কিশোর শাহা জানান,প্রতিটা উপজেলা থেকে একজন করে মোট ৬ জন শিক্ষকে জেলাতে পাঠান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা। তাদেরকে আবার শ্রেষ্ঠত্ব বোর্ড কমিটির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। তাদের মধ্যে হতে হরিণাকুণ্ডু উপজেলার দখলপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহমদ শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক এস.এম.রফিকুল ইসলাম ঝিনাইদহ,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর শাহা, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) রথীন্দ্র নাথ রায়,জেলা তথ্য অফিসার,আবু বকর সিদ্দিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

 

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page