February 28, 2026, 12:43 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত ঝিনাইদহের মহেশপুরের ভৈরবায় শিশু তাবাসসুম হত্যার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই : তথ্যমন্ত্রী ঋণের দায় নেওয়ার চেয়ে লোডশেডিংয়ের কষ্টে থাকা ভালো : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সরাদেশ ; উৎপত্তি সাতক্ষীরায় নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার অভিযোগে ৫ জন আটক লক্ষ্মীপুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ১৫ জন আটক ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

দেশে আরো লাইব্রেরি প্রতিষ্ঠা করা প্রয়োজন : ঢাবি উপাচার্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এ এস এম মাকসুদ কামাল বলেছেন, দেশে শুধু সরকারি নয়,বেসরকারি কিংবা ব্যক্তিগত পর্যায়ে আরো লাইব্রেরি প্রতিষ্ঠা করা প্রয়োজন।

তিনি বলেন, লাইব্রেরি হল জ্ঞানের ভান্ডার। বর্তমানে দেশে ৭১টি পাবলিক লাইব্রেরি রয়েছে। জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে বেশি বই পড়তে হবে। বই পড়ার মাধ্যমে সকল পর্যায়ের মানুষ পৃথিবীর ইতিহাস, ঐতিহ্য, মানবতার প্রকাশ ও নিজের সম্পর্কে জানতে পারবে।
আজ জাতীয় গ্রন্থাগার দিবস উদ্যাপন উপলক্ষে ‘গ্রন্থাগারে বই পড়ি,স্মার্ট বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এর অংশ হিসাবে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। উপাচার্য এই শোভাযাত্রার উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে অনুষ্ঠানে
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page