March 7, 2026, 3:49 am
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনি উদ্বাস্তু শিবিরে আমেরিকার তৈরী ২ হাজার পাউন্ড বোমা ফেলে অপরাধযজ্ঞ চালিয়েছে ইসরাইল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনি উদ্বাস্তুদের টার্গেট করতে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি দুই হাজার পাউন্ড ওজনের বোমা ব্যবহার করেছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় হিউম্যান রাইটস ওয়াচ ঘোষণা করেছে: ইসরাইল গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনুসে অবস্থিত আল-মাওয়াসি এলাকায় ফিলিস্তিনি উদ্বাস্তুদের তাঁবুকে লক্ষ্যবস্তু করে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি দুই হাজার পাউন্ড ওজনের বোমা ব্যবহার করেছে।

মঙ্গলবার আল-মাওয়াসি এলাকায় ফিলিস্তিনি উদ্বাস্তুদের তাঁবুতে ইহুদিবাদী দখলদার সেনাদের হামলায় ৬০ জন শহীদ ও ৪০ জন আহত হয়েছেন। এ হামলার ব্যাপক তীব্রতার কারণে শহীদদের সংখ্যা বাড়তে পারে বলে জোর আশঙ্কা করা হচ্ছে।

নিউইয়র্ক টাইমস এর আগে অস্ত্র বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বলেছিল যে খান ইউনুসের আল-মাওয়াসি এলাকায় ইহুদিবাদী হানাদারদের আক্রমণে সম্ভবত আমেরিকান দু হাজার পাউন্ড ও বোমা ব্যবহার করা হয়েছে। এ অপরাধের বিরুদ্ধে ব্যাপক নিন্দা ও প্রতিক্রিয়া হয়েছে বিশ্বজুড়ে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় খান ইউনুস শহরের তথাকথিত নিরাপদ অঞ্চলে বেসামরিক তাঁবুকে লক্ষ্য করে দখলদার সেনাদের হামলার এবং কয়েক ডজন ফিলিস্তিনিকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক মঙ্গলবার বলেছেন: জাতিসংঘের মহাসচিব, গাজার বাসিন্দাদের অব্যাহত হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে এই উপত্যকায় কোনো নিরাপদ স্থান নেই।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ও আল-মাওয়াসি এলাকায় ইহুদিবাদী হামলার নিন্দা জানিয়েছে।

কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজও খান ইউনুসের আল-মাওয়াসি এলাকায় ইহুদিবাদী ইসরাইলের নৃশংস হামলার নিন্দা জানিয়েছেন। তিনি এটিকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের গণহত্যা তথা জাতিগত শুদ্ধি-অভিযান নীতির আরেকটি প্রমাণ বলে অভিহিত করেছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইহুদিবাদী শাসকদের হামলায় ৪১ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

 

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page