February 28, 2026, 5:27 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত ঝিনাইদহের মহেশপুরের ভৈরবায় শিশু তাবাসসুম হত্যার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই : তথ্যমন্ত্রী ঋণের দায় নেওয়ার চেয়ে লোডশেডিংয়ের কষ্টে থাকা ভালো : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সরাদেশ ; উৎপত্তি সাতক্ষীরায় নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার অভিযোগে ৫ জন আটক লক্ষ্মীপুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ১৫ জন আটক ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

বঙ্গবন্ধুর পক্ষে ডক্টর অব লজ ডিগ্রি গ্রহণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে (মরণোত্তর) ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করেছে। এই উপলক্ষে রোববার (২৯ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এক বিশেষ সমাবর্তনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকাল ১১টা ৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সমাবর্তনের উদ্বোধন করেন।

এরপর বঙ্গবন্ধুর পক্ষে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এর হাত থেকে এই সম্মানসূচক ডিগ্রি গ্রহণ করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত সমাবর্তনে উপস্থিত ছিলেন।

সমাবর্তন বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকলের প্রতি গবেষণায় গুরুত্ব দিতে আহ্বান করেন।

সমাবর্তনে সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। আজকের এই আয়োজন আমাদের সকলের জন্যই এক পরম কাঙ্ক্ষিত মর্যাদাকর মুহূর্ত। এই সমাবর্তন কোনো সাধারণ সমাবর্তন নয়; এটি বাঙালির ইতিহাসের মহানায়ক, বঙ্গবন্ধু থেকে যিনি স্বমহিমায়। বিশ্ববন্ধুতে পরিণত হয়েছেন, আমাদের মহান স্বাধীনতার স্থপতি সেই জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের, বিশ্ববিদ্যালয়ের দায়বদ্ধতার জায়গা থেকে এক অনন্য ঐতিহাসিক আয়োজন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ৫৩ তম ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধুকে এই সম্মানসূচক উপাধি প্রদান করা হয়। সর্বপ্রথম ১৯২২ সালে বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলরকে ডক্টর অব লজ প্রদান করা হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page