March 7, 2026, 4:52 am
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ১৪৭ জনের মৃত্যু ; শনাক্ত ৪৭ হাজার ১৩৩

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৪৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৪৭ হাজার ১৩৩ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৮ লাখ ৩১ হাজার ৯৩৫ জন।

একই সঙ্গে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৩৯ লাখ ৯৪ হাজার ৯৩৯ জনে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৬৯ লাখ ৪২ হাজার ১২২ জন।

রোববার (২ এপ্রিল) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে রাশিয়ায়। এরপর রয়েছে দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, জাপান, চিলি, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, পোল্যান্ডের মতো দেশগুলো।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছে ৯ হাজার ৯৪৬ জন। দেশটিতে এ সময় করোনায় মারা গেছেন ৩৬ জন। এ নিয়ে রাশিয়ায় মোট সংক্রমিত দুই কোটি ২৬ লাখ ৪৬ হাজার ৫৩৫ জন। এদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৯৭ হাজার ২৮১ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১০ জন। প্রাণহানির তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত ১১ লাখ ৫৫ হাজার ৯৮ জন মারা গেছেন। আর করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১০ কোটি ৬২ লাখ ২২ হাজার ২০৫ জন।

অন্যদিকে দৈনিক সংক্রমণের তালিকার ওপরে থাকা দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ জনের। এ সময়ে দেশটিতে করোনা রোগী শনাক্ত হয়েছে ৯ হাজার ৬৯৭ জনে।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছে ৮ হাজার ৪৫৫ জন। তবে এ সময়ে দেশটিতে করোনায় কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এখন পর্যন্ত ফ্রান্সে করোনায় মারা গেছেন এক লাখ ৬৫ হাজার ৬৭৮ জন এবং সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৯৮ হাজার ২৫৫ জন।

জাপানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৪৭৮ জন এবং মারা গেছেন ৩১ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট সংক্রমিত ৩ কোটি ৩৪ লাখ ৬২ হাজার ৮৫৯ জন। এদের মধ্যে মারা গেছেন ৭৩ হাজার ৯৩৯ জন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page