March 31, 2026, 7:21 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জ্বালানি পাম্পে নজরদারি বাড়াতে টাস্কফোর্স গঠন ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ : স্থানীয় সরকার মন্ত্রী অবৈধ তেল মজুতের তথ্য দিলেই মিলবে ১ লাখ টাকা পুরস্কার ১০ এপ্রিলের মধ্যে এমপিরা বাসা বরাদ্দ পাচ্ছেন চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ ৪ জন আটক মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ইসরায়েল আমাদের মেধাশূন্য করতে বিশ্ববিদ্যালয়ে হামলা করছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি নিয়ে ইসলামাবাদে চার দেশের কূটনৈতিক তৎপরতা ৬ বছর বিরতির পর উত্তর কোরিয়ায় এয়ার চায়নার ফ্লাইট পুনরায় চালু
এইমাত্রপাওয়াঃ

বিশ্ব কুদস দিবসে মিছিল সমাবেশ নিষিদ্ধ করলো জার্মানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জার্মানির কর্মকর্তারা পরপর তৃতীয় বছরের মতো সেদেশে বিশ্ব কুদস দিবসের মিছিল সমাবেশ নিষিদ্ধ করেছে। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে আগামী ১৫ এপ্রিল বিশ্ব কুদস দিবস পালিত হবে। জার্মানির পুলিশ জানিয়েছে, ধারণা করা হচ্ছে বিশ্ব কুদস দিবসের মিছিলে রাজধানী বার্লিনে অন্তত দুই হাজার মানুষ অংশ নেবে।

জার্মানি সরকার প্রথম গত ২০২০ সালে বিশ্ব কুদস দিবসে মিছিল সমাবেশ নিষিদ্ধ করেছিল। গত তিন বছরে তারা নানা অজুহাতে সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। নিষিদ্ধ হওয়ার আগে কুদস দিবসে অন্তত ৩০০ থেকে এক হাজার মুসলিম নারী পুরুষ কুদস দিবসের মিছিল সমাবেশে অংশ নিত। জার্মানি হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ এবং ইউরোপের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে এই দেশটির ভূমিকা অপরিসীম। ইউরোপীয় ইউনিয়ন ও জার্মানি মুখে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন এবং ইসরাইলের অপরাধযজ্ঞকে নিন্দা জানালেও বাস্তবে তারা ইসরাইলকে সমর্থন করছে এবং ইসরাইল বিরোধী প্রতিবাদ বিক্ষোভের বিরোধিতা করছে।

পর্যবেক্ষকরা বলছেন, ইহুদিবাদী লবিং গ্রুপ জার্মানিতে খুবই তৎপর রয়েছে এবং বিশ্ব কুদস দিবসের মিছিল সমাবেশ নিষিদ্ধ করার ক্ষেত্রে তাদের বড় ভূমিকা রয়েছে। ২০২১ সালের এপ্রিলে ইসরাইল-জার্মান এসোসিয়েশন বার্লিনে কুদস দিবসের সমাবেশ স্থায়ীভাবে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছিল। ইসরাইল-জার্মান এসোসিয়েশনের সভাপতি আভে বকর বার্লিনে বিশ্ব কুদস দিবসের মিছিল সমাবেশের বিরোধিতা করে এটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, জার্মানির রাজপথে ইসরাইলের ধ্বংস কামনা করে মিছিল হবে তা আমরা মেনে নেব না। এই ইহুদিবাদী লবিং গ্রুপ এমন সময় এ আহ্বান জানাল যখন জার্মানি সরকারসহ পাশ্চাত্যের দেশগুলো নিজেদেরকে বাক স্বাধীনতা ও সামাজিক অধিকার আন্দোলনের অগ্রনায়ক বলে দাবি করে। এ অবস্থায় তাদের পক্ষে কুদস দিবস বিরোধী পদক্ষেপ নেয়া উচিত হয়নি বলে অনেকে মনে করেন।

যাইহোক, ইসরাইলপন্থী গোষ্ঠীগুলো গত ২৭ বছর ধরে বিশ্ব কুদস দিবসের অনুষ্ঠানকে সম্পূর্ণ ইহুদি-বিরোধী বিক্ষোভ বলে মনে করে এবং বিশ্বের কোথাও যাতে এ দিবস পালিত হতে না পারে সেজন্য তারা চেষ্টা চালায়। আর জার্মানিতে ইসরাইলের ধ্বংস কামনা করা বেআইনি। জার্মানির ইহুদি পরিষদের প্রধান জোসেফ শুসতার বলেছেন, কুদস দিবসের মিছিলে অংশগ্রহণকারীরা প্রচণ্ড ইসরাইল বিরোধী। প্রকৃতপক্ষে, জার্মানির সরকার ইসরাইলকে কোটি কোটি ডলার মূল্যের অস্ত্র দেয়া ছাড়াও ইসরাইল বিরোধী প্রতিরোধ সংগঠনগুলোর বিরুদ্ধেও অবস্থান নিয়েছে।

ইরানের ইসলামি বিপ্লবের রূপকার ইমাম খোমেনি (র.) ১৯৭৯ সালে প্রতি বছর রমজানের শেষ শুক্রবার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বিশ্ব কুদস দিবস পালনের ডাক দিয়েছিলেন। সেই থেকে বিশ্বের বিভিন্ন শহরে প্রতি বছর বিশ্বকুদস দিবস পালিত হয়ে আসছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page