March 7, 2026, 4:47 am
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

যত্রতত্র মলমূত্র ত্যাগ ও ধুমপান বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবলিক প্লেসে ধুমপান বন্ধ ও যত্রতত্র মলমূত্র ত্যাগ, থুতু ও কফ ফেলা বন্ধে আইন অনুযায়ী কার্যকর পদক্ষেপ গ্রহণে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মাহবুব উল ইসলাম সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট মো. গোলাম রহমান ভূঁইয়া, সাথে ছিলেন জাহিদুল করিম মিয়াজী। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী এটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ।
গত ১১ মার্চ পাবলিক প্লেসে ধুমপান বন্ধ ও যত্রতত্র মলমূত্র ত্যাগ বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে পাবলিক প্লেসে ধুমপান বন্ধ ও যত্রতত্র মলমূত্র ত্যাগ বন্ধে প্রচলিত পুলিশ অধ্যাদেশ আইন বাস্তবায়নের নির্দেশনা চাওয়া হয়। এছাড়া সার্বজনীন থুথু ও কফ ফেলা বিরোধী আইন এবং কোড প্রণয়ন করার আর্জি জানানো হয়েছে রিটে।
মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান এডভোকেট মো. গোলাম রহমান ভূঁইয়া জনস্বার্থে এ রিট দায়ের করেছেন।
স্বাস্থ্য সচিব, স্থানীয় সরকার সচিব, দেশের সব সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়।
এর আগে পাবলিক প্লেসে ধুমপান বন্ধ ও যত্রতত্র মলমূত্র ত্যাগ বন্ধ করতে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page