March 5, 2026, 11:30 pm
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার ড্রোন হামলার পর ‘ভূখণ্ড রক্ষার’ জন্য পোল্যান্ড প্রস্তুত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার ড্রোন হামলার পর পোল্যান্ড তার ভূখণ্ড রক্ষার জন্য প্রস্তুত। দেশটির প্রেসিডেন্ট ক্যারল নওরোকি গতকাল  মঙ্গলবার এ সতর্কবার্তা দিয়েছেন।

নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার কয়েকটি ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটেছে বলে ওয়ারশো অভিযোগ করেছে।

ড্রোনের পাশাপাশি এস্তোনিয়ার আকাশসীমায় রুশ যুদ্ধবিমানের অনুপ্রবেশের পর ন্যাটো জোট রাশিয়ার বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে। পোল্যান্ড ন্যাটোর সদস্যরাষ্ট্র।

পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নওরোকি জাতিসংঘের সাধারণ পরিষদে বলেছেন যে, পোল্যান্ড সর্বদা রাশিয়ার ড্রোন থেকে মধ্য ও পূর্ব ইউরোপের দেশগুলোর সুরক্ষা দিতে প্রস্তুত। পোলিশ জনগণ নিজের ভূখণ্ড রক্ষার জন্য লড়াইয়ে প্রস্তুত।

তিনি আরো বলেন, ‘আমাদের ও অন্যান্য ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে মস্কোর নির্মম উস্কানিমূলক কর্মকাণ্ডকে আমরা মেনে নেব না। রাশিয়া আমাদের পরীক্ষা করছে এবং আমাদেরকে ভয় দেখায়। কিন্তু আমরা  রাশিয়াকে ভয় পাই না।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেছেন যে ন্যাটো দেশগুলোর উচিত তাদের ভূখণ্ডে প্রবেশকারী রাশিয়ান বিমানগুলোকে গুলি করে ভূপাতিত করা।

গত শুক্রবার রাশিয়ার বেশ কয়েকটি সশস্ত্র যুদ্ধবিমান প্রায় ১২ মিনিটের জন্য আকাশসীমা লঙ্ঘন করে এস্তোনিয়ার সীমান্তে ঢুকে যায়। এর প্রতিক্রিয়ায় ন্যাটো বিমানগুলো হামলা চালায়।

এস্তোনিয়া ন্যাটোর বৈঠকের আহ্বান জানায়।

পূর্ব পোল্যান্ডে রাশিয়ান ড্রোন ভূপাতিত করার পর পোল্যান্ড ন্যাটো আলোচনা শুরু করার মাত্র এক সপ্তাহেরও বেশি সময় পরে এই ঘটনাটি ঘটে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page