March 5, 2026, 11:31 pm
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে ৩ জন নিহত ; আহত ২৭

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া ইউক্রেনের  রাজধানী কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার ওই ড্রোন হামলায় তিন ব্যক্তি নিহত এবং অনেকেই আহত হয়েছে বলে জানা গেছে।

কিয়েভের মেয়র আজ রোববার এ তথ্য জানিয়েছেন।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান আজ সকালে জানিয়েছেন, রাশিয়া কিয়েভ শহরে ড্রোন হামলা চালাচ্ছে। তাই শহরের মানুষকে ‘আশ্রয়কেন্দ্রে থাকার’ জন্য সতর্ক করেছেন তিনি।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, ‘প্রাথমিক তথ্য অনুসারে রাশিয়ার হামলায় ৩ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছে বলে জানা গেছে।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় লিখেছেন, আহতদের মধ্যে ছয় জন শিশুও রয়েছে।

ভিটালি আরো বলেন, ড্রোনের টুকরো উত্তর-পূর্ব ডেসনিয়ানস্কি জেলার একটি নয়তলা আবাসিক ভবনে পড়েছে। ফলে বেশ কয়েকটি তলার অ্যাপার্টমেন্টে আগুন  লেগে যায়।

তিনি বলেন, একই জেলার নয় তলা বিশিষ্ট আরেকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ভবন থেকে পাঁচ জনকে উদ্ধার করা হয়েছে।

ক্লিটসকো বলেন, উত্তর ওবোলোনস্কি জেলার একটি ১৬ তলা আবাসিক ভবনে ড্রোনের টুকরো পড়েছে এবং অ্যাপার্টমেন্টটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায়, কিয়েভে রাশিয়ার অন্যান্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় চার জন নিহত ও প্রায় ২০ জন আহত হওয়ার একদিন পর এই হামলা চালানো হল।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page