October 9, 2026, 11:49 am
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় ৩৭৯ মৃত্যু, শনাক্ত ২ লাখ ৯ হাজার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৩৭৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৯ হাজার ৭৮ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ১ লাখ ৯২ হাজার ৬৮০ জন।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ২৬ হাজার ১০০ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ কোটি ৩১ লাখ ৩১ হাজার ৮০৩ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬২ কোটি ২২ লাখ ৯৮ হাজার ৭৭২ জন।

সোমবার (২১ নভেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে জানা গেছে এসব তথ্য।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত ও মৃত্যু হয়েছে জাপানে। এসময়ে দেশটিতে ৭৭৭২২ হাজার করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১২২ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ৪৯৯৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ২ জন।

দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪৬ হাজার ১১ জনের। দেশটিতে এসময়ে মৃ্ত্যু হয়েছে ৪১ জনের।

এছাড়া রাশিয়ায় একদিনে মারা গেছেন ৫৯ জন, করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ২১৭ জনের।

তাইওয়ানে মারা গেছেন ৪৩ জন, ইন্দোনেশিয়ায় ৩১ জন, চিলিতে ২২ জন এবং হংকংয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।

এই ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনা আক্রান্ত কারো মৃত্যু না হলেও নতুন রোগী শনাক্ত হয়েছে ২৪ জন।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page