July 26, 2026, 6:18 pm
শিরোনামঃ
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন এমন তথ্য নেই : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে প্রস্তুতি ; স্পিকারের সঙ্গে ইসির বৈঠকের উদ্যোগ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশইন চেষ্টার ১৪ ঘণ্টা পর ৬ জনকে ফেরত নিল বিএসএফ চট্টগ্রামে নালা থেকে ১,৩২০টি গুলি উদ্ধার ব্রিটেনের স্বার্থে ট্রাম্পের সমালোচনা করতেও পিছুপা হব না : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ইরানে হামলায় যুক্তরাজ্যের কোনো ঘাঁটি ব্যবহৃত হলে তা হবে বৈধ লক্ষ্যবস্তু : আইআরজিসি যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে যুদ্ধের পরিধি বাড়বে : ইরানের সেনাবাহিনী মাগুরার শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে ইম্পেরিয়াল হাসপাতালের ৮৪৯ কোটি টাকা আত্মসাৎ ; চক্ষু বিশেষজ্ঞ রবিউল হোসাইন সহ ৪ জনের বিরুদ্ধে মামলা

বশির আল-মামুন, চট্টগ্রাম : চট্টগ্রামের পাহাড়তলীস্হ ইম্পেরিয়াল হাসপাতালের ৮৪৯ কোটি ৮৩ লাখ প্রতারণামূলক আত্মসাতের অভিযোগে চিটাগাং আই ইনফার্মারি অ্যান্ড ট্রেনিং কমপ্লেক্স ট্রাস্টের (সিইআইটিসি) ম্যানেজিং ট্রাস্টি প্রফেসর ডা. রবিউল হোসাইন ও তিন ট্রাস্টির বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সিইআইটিসির চেয়ারম্যান এম এ মালেক বাদী হয়ে নগরের খুলশী থানায় মামলাটি দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন একই প্রতিষ্ঠানের তিন ট্রাস্টি মো, মোস্তাফিজুর রহমান (৭০), মো. জাহাঙ্গীর আলম খান (৮০), কাজী মো. অহিদুল আলম (৬৬)।

মামলায় আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে বিপুল অর্থ আত্মসাৎ করার অভিযোগের পাশাপাশি ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য নানা ভুয়া সভা করে মিথ্যা রেজুলেশন তৈরিসহ প্রতারণার অভিযোগ আনা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা খুলশী থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আবছার বলেন, বিপুল পরিমাণ অর্থ প্রতারণামূলকভাবে আত্মসাতের অভিযোগে বৃহস্পতিবার মামলাটি করা হয়েছে। আজ (শুক্রবার) থেকে মামলার তদন্ত শুরু করেছি।

প্রসঙ্গত, প্রফেসর ডা. রবিউল হোসাইন সিইআইটিসির ম্যানেজিং ট্রাস্টি হিসেবে ইম্পেরিয়াল হসপিটাল লিমিটেডের (আইএইচএল) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। নিয়মানুযায়ী সিইআইটিসির আর্টিকেলস্ অব অ্যাসোসিয়েশন মতে কোম্পানির বোর্ড অব ডাইরেক্টর্সের ৫১ শতাংশ ডাইরেক্টর্স চিটাগাং আই ইনফার্মারি অ্যান্ড ট্রেনিং কমপ্লেক্স ট্রাস্ট (সিইআইটিসি) হতে মনোনীতদের মধ্য থেকে নির্বাচিত হয়ে থাকে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page