September 26, 2026, 8:52 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু জাফর আটক জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর পৌরসভার ৬৪ কোটি ৬৯ লক্ষ টাকার বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার : আগামী ২০২৪-২৫ বছরের জন্য ঝনাইদহের মহেশপুর পৌরসভার ৬৪ কোটি ৬৯ লক্ষ ৪১ হাজার ১৩৬ টাকার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

২৭ জুন মহেশপুর পৌরসভার হলরুমে পৌর মেয়র আব্দুর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট মিটিংয়ে পৌরসভার হিসাব রক্ষক আতিয়ার রহমান আগামী ২০২৪-২৫ বছরের জন্য ৬৪ কোটি ৬৯ লক্ষ ৪১ হাজার ১৩৬ টাকার টাকার বাজেট উপস্থাপন করেন।

ঘোষিত বাজেটে ৬৪ কোটি ৬৯ লক্ষ ৪১ হাজার ১৩৬ টাকা আয় ও ৬৪ কোটি ৪৩ লক্ষ ৪৩ হাজার ৩২৫ টাকা ব্যায় দেখানো হয়েছে। অর্থাৎ ২৫ লক্ষ ৯৭ হাজার ৮১১ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।

বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্সুয়ালী যুক্ত থেকে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের এমপি মেজর জেনারেল (অবঃ) সালাহ উদ্দীন মিয়াজী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহেশপুর সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ জহুরুল ইসলাম, মহেশপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ সোহেল রানা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন।

বাজেট অনুষ্ঠানে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ, পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলার, সংরক্ষিত ৩টি ওয়ার্ডের মহিলা কাউন্সিলার, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page