October 8, 2026, 12:47 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

শেখ হাসিনার যশোরের জনসভা সফল করতে ঝিনাইদহের মহেশপুরের নেপা ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা

স্টাফ রিপোর্টার : আগামী ২৪ নভেন্বর যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে আজ রোববার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নেপা ইউনিয়ন পরিষদ চত্তরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
নেপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামছুল আলম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল।
প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, নেপা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাশেম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম স্বপন, জেলা পরিষদের সাবেক সদস্য ও প্রভাষক এম এ আসাদ প্রমুখ।

সভায় মহেশপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীসহ নেপা ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতা-কর্মী উপস্থিত ছিলেন।



Our Like Page