October 12, 2026, 1:51 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

অগ্নিকান্ডের ঘটনা তদন্তে কমিটি গঠনের দাবী জানালেন যুবলীগের চেয়ারম্যান শেখ পরশ

অনলাইন সীমাান্তবাণী ডেস্ক : সাম্প্রতিককালে বিভিন্ন জায়গা অগ্নিকান্ডের ঘটনা তদন্তে কমিটি গঠন করে প্রকৃত ঘটনা উদঘাটন করার দাবী জানিয়েছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।
আজ শনিবার রাজধানীর ধোলাইপাড় উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ ফজলে শামস্ পরশ বলেন, সাম্প্রতিককালে বিভিন্ন জায়গা অগ্নিকা-ের ঘটনা ঘটছে। আমি মনে করি এত ঘন ঘন অগ্নিকা-ের পেছনে ষড়যন্ত্রের হাত আছে কি না তা খতিয়ে দেখার জন্য সরকারকে অনুরোধ করছি। কারণ এত ঘন ঘন অগ্নিকান্ডের ঘটনা কোন দুর্ঘটনা হতে পারে না। বিএনপি-জামাত অগ্নিকান্ডে পারদর্শী, তাদের এ ব্যাপারে অভিজ্ঞতা আছে। তদন্ত কমিটি গঠন করে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে।
ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজার সঞ্চলনায় অনুষ্ঠানে যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুর রহমান সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ এবং উপ-দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহজাদা বক্তব্য রাখেন।
শেখ পরশ বলেন, বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন। ২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি-জামাত আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে, সংখ্যালঘুদের উপর পাকিস্তানি কায়দায় নির্যাতন চালিয়েছে। আওয়ামী লীগের ২৬ হাজার নেতা-কর্মীকে হত্যা করেছে, সাংবাদিকদের হত্যা এবং সাধারণ মানুষের জানমালের ক্ষতি করেছে। ২০১৩-২০১৪ সালে তারা অগ্নিসন্ত্রাস করেছে। হাজার হাজার যানবাহন পুড়িয়েছে, শত শত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে।
তিনি বলেন, বিএনপি-জামাত সরকার এদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল ৫ বার, আর আমাদের সরকার দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করেছে। আজকে একটা মেসেজ ক্লিয়ার দুর্নীতিবাজ যেই হোক, কারোই রক্ষা নাই।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page