October 15, 2026, 3:16 pm
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

অতি গোপনীয় নথি ফাঁস হওয়া আমেরিকার নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি : পেন্টাগন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, সম্প্রতি ডজন ডজন অতি গোপণীয় নথি অনলাইনে ফাঁস হওয়ার কারণে আমেরিকার জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে।

সেক্রেটারি অব ডিফেন্স ফর পাবলিক অ্যাফেয়ার্স-এর সহকারি ক্রিস মার গতকাল (সোমবার) একথা বলেন। তিনি বলেন, “কীভাবে এসব তথ্য ফাঁস হলো তা নিয়ে আমরা এখনো তদন্ত করছি। গোপণ নথি ফাঁসের বিষয়ে এরইমধ্যে মার্কিন আইন ও বিচার মন্ত্রণালয় তদন্ত শুরু করেছে।”

সম্প্রতি আমেরিকা ও তার মিত্রদের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সামরিক এবং গোয়ন্দা বিষয়ক অতি গোপণীয় নথি ফাঁস হয়েছে যা টুইটার, টেলিগ্রাম, ডিসকর্ড এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ফাঁস হওয়া নথির মধ্যে ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত গোপণ তথ্য এবং মিত্রদের সম্পর্কে স্পর্শকাতর ব্যাখ্যা-বিশ্লেষণ রয়েছে। এর মধ্যে একটি তথ্য হচ্ছে- ইহুদিবাদী ইসরাইলের দখলদার সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভে ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের সমর্থন থাকার প্রসঙ্গ।

 

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page