October 18, 2026, 12:04 pm
শিরোনামঃ
গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

অধিকৃত পশ্চিম তীরে ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করলো ইসরায়েলি সৈন্যরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরের একটি তল্লাশি চৌকিতে হামলার চেষ্টার সময় তিন ফিলিস্তিনিকে গুলি চালিয়ে হত্যা করেছে ইসরায়েলি সৈন্যরা। রোববার পশ্চিম তীরে ইসরায়েলি সৈন্যদের গুলিতে ওই ফিলিস্তিনিরা নিহত হয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার পশ্চিম তীরের একটি তল্লাশি চৌকি আক্রান্ত হয়েছে। এ সময় ইসরায়েলি সৈন্যরা তিন ফিলিস্তিনি বন্দুকধারীকে হত্যা করেছে। এই ঘটনায় চতুর্থ এক ফিলিস্তিনি বন্দুকধারীকে আটক করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

পশ্চিম তীরের উত্তরাঞ্চলের নাবলুস শহরের কাছের এই ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের গুলিতে নাবলুসে নিহতরা হলেন জিহাদ মোহাম্মদ আল-শামি (২৪), উদয় ওসমান আল-শামি (২২) ও মোহাম্মদ রাঈদ দাবিক (১৮)।

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, পশ্চিম তীরের নাবলুসের কাছে সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে গুলি ছুড়েছে বন্দুকধারীরা। এর জবাবে সৈন্যরা তাজা গুলিবর্ষণ করেছে।

বিবৃতিতে ইসরায়েলির সেনাবাহিনী বলেছে, গুলি বিনিময়ের সময় তিন বন্দুকধারীকে নিষ্ক্রিয় করা হয়েছে। পরে ওই এলাকায় আরেক সশস্ত্র ব্যক্তি সৈন্যদের কাছে আত্মসমর্পণ করেছে। তবে এই ঘটনায় ইসরায়েলি কোনও সৈন্য আহত হয়নি।

ইসরায়েলের সামরিক বাহিনীর অভিজাত পদাতিক ডিভিশন গোলানি রিকনেইসান্স ইউনিটের সদস্যরা তিনটি এম-১৬ রাইফেল ও ফিলিস্তিনিদের ব্যবহৃত একটি পিস্তল উদ্ধার করেছে বলে জানিয়েছে।

নিহত ফিলিস্তিরা প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের রাজনৈতিক দল ফাতাহর সশস্ত্র শাখা আল-আকসা শহীদ ব্রিগেডের সদস্য বলে দাবি করা হয়েছে।

গত কয়েক দশক ধরে স্বাধীন রাষ্ট্রের দাবিতে আন্দোলন করে আসছেন ফিলিস্তিনিরা। সম্প্রতি ফিলিস্তিনিদের সাথে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের সংঘাত-সহিংসতা বৃদ্ধি পেয়েছে। সূত্র: রয়টার্স, আলজাজিরা।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page