September 18, 2026, 3:55 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি পাশবিকতা বন্ধ করতে আন্তর্জাতিক সমাজের প্রতি ইরানের আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের বর্বরতা ও পাশবিকতা বন্ধ করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলায় অন্তত সাত ফিলিস্তিনি নিহত হওয়ার পর এ আহ্বান জানাল তেহরান।

সোমবার রাতে নাবলুস শহর ও এর আশপাশে ইহুদিবাদী সেনাদের ভয়াবহ হামলায় সাত ফিলিস্তিনি যুবক নিহত ও অন্তত ২০ জন আহত হন।

এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বিশ্বব্যাপী মানবাধিকার ইস্যুতে আমেরিকাসহ আরো কিছু পশ্চিমা দেশের দ্বৈত ও প্রতারণামূলক নীতির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, অধিকৃত ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত অপরাধযজ্ঞের প্রতি পাশ্চাত্যের নিঃশর্ত সমর্থন মানবাধিকার লঙ্ঘনের সর্বোৎকৃষ্ট উদাহরণ যা দশকের পর দশক ধরে চলছে।

তিনি নাবলুসের ঘটনা উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত এখনই ইসরাইলকে প্রতিহত করা তা না হলে তেল আবিব আরো বেশি আগ্রাসী হয়ে উঠবে। ইরানের এই মুখপাত্র পশ্চিম তীরের জেরুজালেম আল-কুদস, জেনিন ও নাবলুস শহরে ইসরাইল বিরোধী প্রতিরোধ আন্দোলন গড়ে ওঠায় সন্তোষ প্রকাশ করেন।

ইহুদিবাদী সেনারা গত ১১ অক্টোবর নাবলুস শহরের ওপর কঠোর অবরোধ আরোপ করে। তারা শহরের প্রবেশ দ্বারগুলোতে চেকপয়েন্ট ও মাটির ঢিবি স্থাপন করে। এছাড়া, ইসরাইলি ড্রোনগুলো অনবরত নাবলুসের আকাশে টহল দিচ্ছে। নাবলুসের নয়া প্রতিরোধ সংগঠন লায়ন্স ডেনের সঙ্গে সংঘর্ষে একজন ইসরাইলি সেনা নিহত হওয়ার পর ওই অবরোধ আরোপ করা হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page