November 10, 2026, 3:43 pm
শিরোনামঃ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

অনির্বাচিত সরকারের সুযোগ নেই ; সংবিধান অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন : রাষ্ট্রপতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অনির্বাচিত সরকারের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাজনীতির নামে হানাহানি সৃষ্টি না করে আলোচনার মাধ্যমে ঐকমত্যে আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহবানও জানিয়েছেন রাষ্ট্রপ্রধান।

বুধবার দুপুরে পাবনা ডায়াবেটিক সমিতি পরিদর্শনে এসে এক সুধী সমাবেশে একথা বলেন রাষ্ট্রপ্রধান।

রাষ্ট্রপতি বলেন, ‘অনির্বাচিত সরকারের বিধান আদালত বাতিল করেছে। সংবিধান অনুযায়ী স্বাধীন নির্বাচন কমিশনই নিরপেক্ষ নির্বাচন করবে।’

অন্যদের মধ্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি, পাবনা নাগরিক সমাজের আহ্বায়ক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, বিশিষ্ট চিকিৎসক মনোয়ারুল আজিজ বক্তব্য দেন।

বক্তারা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানান। পাবনা ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে তাঁর অতীত অবদানের জন্য রাষ্ট্রপতির নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলামের সুধী সমাবেশে সভাপতিত্ব করেন।

রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার নিজ জেলা পাবনায় আসেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ওইদিন তিনি পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করেন।

সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার পাবনা বিসিক শিল্পনগরীতে স্কয়ার সাইন্স এন্ড লাইফ প্ল্যান্ট উদ্বোধন ও পাবনা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিকালে পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।

রাষ্ট্রপতি তার সফরের তৃতীয় দিনে বুধবার পাবনা ডায়াবেটিক সমিতি পরিদর্শন করেন। বিকাল ৪টায় জেলা ও দায়রা জজ আদালতের জাদুঘর, বঙ্গবন্ধু কর্নার, বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন এবং আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া বিকাল ৫টায় বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন বিনোদন পার্ক পরিদর্শন করবেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে ১১টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে রয়ানা দেবেন রাষ্ট্রপ্রধান।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই নভেম্বর, ২০২৬
  • ২৬শে কার্তিক, ১৪৩৩
  • ২৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page