October 12, 2026, 6:47 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

অনুষ্ঠান চলাকালীন পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের কলোরাডোতে মার্কিন বিমান বাহিনী একাডেমির একটি গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে সনদ হস্তান্তরের সময় পড়ে গেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। বিবিসি

৮০ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্টকে কর্মকর্তারা ধরে দাঁড়াতে সাহায্য করেন। তিনি শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হননি। হোয়াইট হাউসের কমিউনিকেশনস ডিরেক্টর বলেন, প্রেসিডেন্ট ভালো আছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৯২১ জন গ্র্যাজুয়েট ক্যাডেটের প্রত্যেকের সঙ্গে হাত মেলাতে প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন বাইডেন।

ওইদিন সন্ধ্যায় হোয়াইট হাউজে ফিরে সাংবাদিকদের হাসিমুখে প্রেসিডেন্ট বলেন, ‘আমি ভারী বস্তা হয়ে গেছি।’

এর আগে হোয়াইট হাউজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঞ্চে ওঠার সময় একটি কালো বালির ব্যাগে দাঁড়িয়ে ছিলেন বাইডেন। সেখান থেকে পড়ে যাওয়ার কিছুক্ষণ পরে অনুষ্ঠান শেষ হলে তাকে অসহায়ভাবে আসনে ফিরে যেতে দেখা যায়। পরে তিনি মোটর শোভাযাত্রায় ফিরে যান।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বলেছেন, বাইডেন পুরোপুরি সুস্থ বোধ করছেন এবং হাসিমুখে বিমানে উঠেছেন।

সমালোচকরা বলছেন, বাইডেন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনেক বেশি বয়সী।

সাম্প্রতিক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের বেশিরভাগ ভোটারই বাইডেনের বয়স নিয়ে উদ্বিগ্ন। জিতলে দ্বিতীয় মেয়াদের শুরুতে তার বয়স হবে ৮২ বছর। সাইকেল থেকে পড়ে যাওয়া, এয়ার ফোর্সের সিঁড়ি বেয়ে ওঠার পথে পড়ে যাওয়া- এসব বিষয় বাইডেনের বয়স নিয়ে উদ্বেগ বাড়িয়ে তুলতে পারে দেশজুড়ে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page