October 29, 2026, 11:06 am
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অপরাধের ধরন পরিবর্তিত হলেও পুলিশকে এখনো প্রয়োজন অনুযায়ী আধুনিকায়ন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের ধরন পাল্টে গেছে। অপরাধ প্রতিরোধ ও তদন্তেও এখন ডিজিটাল প্রযুক্তির ব্যবহার প্রয়োজন হচ্ছে। কিন্তু সেই অনুযায়ী পুলিশকে এখনো আধুনিকায়ন করা সম্ভব হয়নি। এ কারণে থানা ও উপজেলা পর্যায়ে আধুনিক সাইবার সিকিউরিটি ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ক্রাইম রিপোর্টারদের পেশাগত ঝুঁকির বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ক্রাইম রিপোর্টারদের কাজই ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করা। যারা ঝুঁকি নিয়ে ক্রাইম রিপোর্টিং করছেন, তাদের ঝুঁকি ভাতা দেওয়ার বিষয়টি নিয়ে কাজ করা যেতে পারে।

আইন সংশোধনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, প্রচলিত আইনে অনেক ক্ষেত্রে অপরাধীদের গ্রেপ্তার করা হলেও তারা আবার জামিনে বেরিয়ে আসেন। তাই অপরাধের ধরন ও সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আইনের প্রয়োজনীয় সংশোধন করা দরকার।

যুবসমাজের বিভিন্ন অপরাধের পেছনে জুয়া ও মাদকের সম্পৃক্ততার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক অপরাধের সঙ্গেই জুয়া ও মাদকের যোগসূত্র রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে এসব বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, শুধু অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নিলেই হবে না। আগে গবেষণা করে জানতে হবে কেন অপরাধ হচ্ছে। এরপর অপরাধের মূল কারণ দূর করার মাধ্যমে তা কমিয়ে আনতে হবে। এ বিষয়ে কাজ চলছে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page