March 27, 2026, 7:08 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

অবরোধ ভাঙতে ত্রাণ নিয়ে গাজার দিকে এগিয়ে যাচ্ছে এফএফসির জাহাজ হান্দালা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  অবরুদ্ধ গাজার ওপর অবরোধ ভাঙতে নতুন আরেকটি জাহাজ যাত্রা শুরু করেছে। আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) নতুন এই জাহাজের নাম ‘হান্দালা’। সঙ্গে ত্রাণ নিয়ে জাহাজটি গতকাল রোববার ইতালির সিরাকুসা থেকে গাজা উপত্যকার দিকে যাত্রা শুরু করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন বলেছে, ‘মাত্র কয়েক সপ্তাহ আগে ইসরায়েলি বাহিনী অবৈধভাবে আন্তর্জাতিক জলসীমা থেকে আমাদের নৌযান ম্যাডলিনের নিয়ন্ত্রণ নিয়েছিল এবং ১২ জন নিরস্ত্র বেসামরিক ব্যক্তিকে অপহরণ করেছিল। তবু আমরা বৈশ্বিক সংহতিকে সঙ্গে নিয়ে ইসরায়েলের অবৈধ ও প্রাণঘাতী অবরোধের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি।’

ফ্রিডম ফ্লোটিলা আরও বলেছে, তারা গাজার শিশুদের জন্য অবরোধ ভাঙতেই এ যাত্রা করছে। তারা মানবিক সহায়তা ও সংহতির বার্তা নিয়ে যাচ্ছে।

হান্দালা জাহাজে ঠিক কতজন অধিকারকর্মী আছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এ সংখ্যা ১৮।

এর আগে গত ৬ জুন এই সংগঠনের ‘ম্যাডলিন’ জাহাজ ইতালির সিসিলি দ্বীপ থেকে গাজার উদ্দেশে যাত্রা করেছিল। তাদের উদ্দেশ্য ছিল ইসরায়েলের নৌ অবরোধ ভেঙে গাজা উপত্যকায় পৌঁছানো। কিন্তু ৯ জুন ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক জলসীমা থেকে ম্যাডলিন জাহাজটি জব্দ করে এবং এর ১২ আরোহীকে আটক করে। এর আগেও একই ধরণের প্রচেষ্টা চালানো হয়েছে। প্রতিবারই দখলদার ইসরায়েল তাদের যাত্রা আটকে দিয়েছে। এর মধ্যদিয়ে দখলদারদের পাশবিক চেহারাই বারবার স্পষ্ট হয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page