October 17, 2026, 2:09 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হরমুজ প্রণালিতে অবাধ নৌচলাচল সুনিশ্চিত করতে ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্স। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির মাধ্যমে এই আহ্বান নিশ্চিত করা হয়েছে।

নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারোট ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উভয় পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি ও বাব এল-মানদেবে ‘অবাধ নৌচলাচল নিশ্চিত করার অপরিহার্যতার’ ওপর জোর দেন।

পররাষ্ট্রমন্ত্রী বারোট প্রস্তাব করেন, ইউরোপ ও এশিয়ার স্থায়িত্ব ও সমৃদ্ধির জন্য এই প্রণালিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভারতের উচিত ফ্রান্সের সঙ্গে মিলে কাজ করা। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালিতে নৌচলাচলের স্বাধীনতা রক্ষায় ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ উদ্যোগের কথা তুলে ধরেন।

বিবৃতিতে বলা হয়, বৈঠককালে বারোট ও জয়শঙ্কর আন্তর্জাতিক আইনের প্রতি তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং একটি কার্যকরী ও সংস্কারকৃত বহুপাক্ষিক ব্যবস্থার পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page