November 1, 2026, 1:12 pm
শিরোনামঃ
সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী বরিশালে টিকটক নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর শ্বশুরবাড়িতে মিললো স্বামীর মরদেহ রংপুরে ৯ শিক্ষক মিলে পাস করাতে পারেননি কলেজের একমাত্র এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীকে ক্রিপ্টোকারেন্সিতে বৃহত্তম চুরি ; ৯০ শতাংশই উদ্ধারের দাবি বাইন্যান্সের ব্রিটিশ নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করলো ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযানের জন্য নতুন লক্ষ্যবস্তু নির্ধারণ করছে ইরান : আইআরজিসি যশোর বোর্ডে ৩টিতে শতভাগ পাস করলেও ১৬ প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেল মাগুরায় কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত যশোর বোর্ডের এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ যশোরের বেনাপোল দিয়ে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী
এইমাত্রপাওয়াঃ

অর্থ সহায়তা চাইতেই বাইডেন জেলেনস্কির ওপর ‘খেকিয়ে ওঠেন’ : মার্কিন গণমাধ্যম এনবিসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন আরো সামরিক ও অর্থ সহায়তা দেয়ার জন্য প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পীড়াপীড়ি করার কারণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি ক্ষুব্ধ হয়েছেন।

মার্কিন গণমাধ্যম এনবিসি এবং রাশিয়ার আরটি এই খবর দিয়েছে। খবরে বলা হয়- গত জুন মাসে এক ফোনালাপের সময় জেলেনস্কি বাইডেনের কাছ থেকে আরও সাহায্য চান। তখনই নিজের বিরক্তি প্রকাশ করেন জো বাইডেন। বাইডেন চড়া গলায় জেলেনস্কিকে বলেন, “আপনার উচিত আরও একটু কৃতজ্ঞতা দেখানো।”

কয়েকটি সূত্রের বরাত দিয়ে এনিবিসি জানিয়েছে, ওইদিন ফোনালাপের সময় বাইডেন জেলেনস্কিকে এক বিলিয়ন ডলার সহায়তার কথা জানান। কিন্তু জেলেনস্কি সঙ্গে সঙ্গে তার আরও কী কী লাগবে তার তালিকা তুলে ধরেন বাইডেনের কাছে। আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বাইডেন। তিনি বলেন, “ইউক্রেনকে সাহায্য করার জন্য আমেরিকা কাজ করে যাচ্ছে, আপনার উচিত আরও কৃতজ্ঞ হওয়া।”

বাইডেনের বিরক্তি দূর করতে সেদিন জেলেনস্কি পরে এক বিবৃতি দেন যাতে তিনি মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। জেলেনস্কি বলেছিলেন, “প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে আমার গুরুত্বপূর্ণ কথোপকথন হয়েছে। আমি তার সমর্থনের জন্য কৃতজ্ঞ। প্রতিরক্ষার জন্য এই সাহায্য আমাদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।”

এ বিষয়ে জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্রের কাছে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। জেলেনস্কির মুখপাত্রও কোনো প্রতিক্রিয়া জানাননি।

এদিকে, রোববার ইউক্রেনের জন্য নতুন করে সাড়ে ২৭ কোটি ডলারের প্যাকেজ ঘোষণা করেছে আমেরিকা। সেই প্যাকেজ ঘোষণার দুই দিন পরই এই রিপোর্ট প্রকাশ্যে এল। এখনও পর্যন্ত কিয়েভকে ১৮২০ কোটি ডলার মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েছে ওয়াশিংটন।

 

আজকের বাংলা তারিখ

  • ১লা নভেম্বর, ২০২৬
  • ১৭ই কার্তিক, ১৪৩৩
  • ২০শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page