November 1, 2026, 7:13 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে মাঠের ধান ক্ষেত থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার মাগুরায় জাতীয় যুব দিবস অনুষ্ঠান ও আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা পোশাকশ্রমিকদের আন্দোলন সামলাতে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়েকে সহযোগিতার আহ্বান স্পিকারের ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী চার দিন বন্ধ থাকবে একটি এলএনজি টার্মিনাল ; সারা দেশে কমবে গ্যাসের সরবরাহ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী বরিশালে টিকটক নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর শ্বশুরবাড়িতে মিললো স্বামীর মরদেহ রংপুরে ৯ শিক্ষক মিলে পাস করাতে পারেননি কলেজের একমাত্র এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীকে ক্রিপ্টোকারেন্সিতে বৃহত্তম চুরি ; ৯০ শতাংশই উদ্ধারের দাবি বাইন্যান্সের
এইমাত্রপাওয়াঃ

অর্ধেক সম্পত্তি দান করবেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জীবিত থাকতেই অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী জেফ বেজোস অর্জিত সম্পদের অর্ধেকের বেশি দান করে দেবেন বলে ঘোষণা দিয়েছেন।

সোমবার (১৪ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের একটি সাক্ষাৎকারে এ ঘোষণা দেন তিনি। বর্তমানে তার সম্পদের পরিমাণ ১২ হাজার ৪০০ কোটি ডলার।

সিএনএনের সাক্ষাৎকারে জেফ বেজোসকে প্রশ্ন করা হয়, আপনি কি আপনার জীবদ্দশায় অধিকাংশ সম্পদ দান করে দেবেন? জবাবে তিনি বলেন, হ্যাঁ, আমি আমার সম্পদের অধিকাংশই দান করে দেবো।

কোন কোন ব্যক্তি, প্রতিষ্ঠানকে সম্পদ দান করবেন তা স্পষ্ট করে না বললেও, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই ও বৈষম্য কমাতে সম্পদ দান করবেন বলে জানান তিনি।

বিপুল পরিমাণ এ সম্পদ কোথায়, কীভাবে দান করবেন- এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে আমি এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিইনি। তবে লরেন সানচেজের সঙ্গে আলাপ করে পরিকল্পনা তৈরি করছি।

২০২০ সালে ‘বেজোস আর্থ ফান্ড’ সংস্থার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই ও প্রকৃতিকে রক্ষা করতে এক হাজার কোটি ডলার দানের প্রতিশ্রুতি দিয়েছিলেন বেজোস। পৃথিবীতে বিদ্যমান সমস্যা সমাধানের পরিবর্তে মহাকাশ ভ্রমণে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের পর সমালোচনা ‍সৃষ্টি হলে এ প্রতিশ্রুতি দেন তিনি।

১৯৯৪ সালে অনলাইনে পণ্য বিক্রির প্ল্যাটফর্ম হিসেবে অ্যামাজন প্রতিষ্ঠা করেন বেজোস। ২০১৮ সালে হয়ে ওঠেন বিশ্বের শীর্ষ ধনী। ২০২২ সালের এপ্রিল পর্যন্ত এ খ্যাতি ধরে রাখেন তিনি।

২০২১ সালে অ্যামাজনের প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করলেও পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন বেজোস। অ্যামাজন ছাড়াও মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট ও মহাকাশ পর্যটন কোম্পানি ব্লু অরিজিনের মালিক তিনি।

আজকের বাংলা তারিখ

  • ২রা নভেম্বর, ২০২৬
  • ১৭ই কার্তিক, ১৪৩৩
  • ২১শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page