November 26, 2026, 2:40 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে : বাণিজ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করে বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শনিবার (৫ নভেম্বর) সকালে রংপুরের লেক ভিউ পার্ক সিটি এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণে অর্থ মন্ত্রণালয় কাজ করছে। আইএমএফের টাকা না পেলে দেশ যে রসাতলে যাবো তেমনটা কিন্তু নয়। সবদিক বিবেচনা করে আইএমএফের সঙ্গে আলোচনা হচ্ছে। যদি প্রয়োজন পড়ে এ জন্য একটা নিরাপত্তার ব্যবস্থা করা।

তিনি আরও বলেন, আগামী বছর দেশে দুর্ভিক্ষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় তিনি এক ইঞ্চি জমিও অনাবাদী না রাখার আহ্বান জানিয়েছেন দেশের মানুষের প্রতি। তার মানে প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন যে, আমরা যেন সবাই সতর্ক থাকি এবং সর্বোচ্চ ফলনের চেষ্টা করি। একইভাবে আইএমএফের ব্যাপারটাও তাই। একটা সিকিউরিটির ব্যবস্থা করা। আমরা আশাবাদী আইএমএফ টাকা দেবে এবং এতে আমাদের কোনো সমস্যা হবে না।

টিপু মুনশি বলেন, ভোজ্যতেলের দাম বৃদ্ধি ও কমানো নিয়ে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সঙ্গে কথা হয়েছে। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে দামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিদেশে পোশাক রফতানির বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এ মুহূর্তে পোশাক রফতানি একটু নিম্নমুখী। যেটা গত দু-তিন মাস আগেও সর্বোচ্চ ছিল। তবে আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে এ নিম্নমুখী ধারাটা থাকবে না। এখন যে স্লোনেসটা আছে সেটা পূরণ হয়ে যাবে।

নিত্যপণ্যের দাম নিয়ে মন্ত্রী অসন্তোষ প্রকাশ করে বলেন, এ নিয়ে সরকার সচেষ্ট থাকলেও এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করে বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এজন্য বাণিজ্য মন্ত্রণালয়সহ সরকারের অন্য দপ্তরগুলো সজাগ আছে।

এ সময় রংপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page