October 17, 2026, 7:36 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

অসামাজিক কার্যকলাপের দায়ে চাকরি হারালেন সহকারী পুলিশ সুপার আব্দুর রকিব খান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অফিস কাম-বাসার একটি কক্ষে দীর্ঘদিন ধরে মেয়েদের নিয়ে অসামাজিক কার্যকলাপ ও রাতে অবস্থান করাসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় চাকরি হারিয়েছেন পুলিশ অধিদপ্তরে সংযুক্ত এবং সাময়িক বরখাস্ত হওয়া সহকারী পুলিশ সুপার মোহা. আব্দুর রকিব খান।

সোমবার (২৭ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, ইতোপূর্বে সহকারী পুলিশ সুপার হিসেবে ত্রিশাল সার্কেল, ময়মনসিংহ জেলায় কর্মরত থাকাকালে অফিস কাম-বাসার একটি কক্ষে দীর্ঘদিন ধরে মেয়েদের নিয়ে অসামাজিক কার্যকলাপ ও রাতে অবস্থান করাসহ ফুলবাড়ীয়া থানায় ২০১৮ সালের ৩১ অক্টোবরের মামলা নং-১৮, ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) রুজুকৃত মামলার দায় থেকে অব্যাহতি প্রদান ও বেদখল হওয়া দোকান ঘর উদ্ধারের জন্য জনৈক মো. গোলাম মোস্তফার কাছ থেকে ৬০ হাজার টাকা ঘুষ গ্রহণসহ উপরোল্লিখিত অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) বিধি মোতাবেক ‘অসদাচরণ’ এর অভিযোগে তার বিরুদ্ধে রুজুকৃত বিভাগীয় মামলায় অভিযোগনামা ও অভিযোগ বিবরণী জারি করে তাকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।

এতে বলা হয়, অভিযুক্ত কর্মকর্তা কারণ দর্শানোর জবাব দিয়ে ব্যক্তিগত শুনানির প্রার্থনা করলে ব্যক্তিগত শুনানি অনুষ্ঠিত হয় এবং অভিযুক্ত কর্মকর্তার কারণ দর্শানোর জবাব, ব্যক্তিগত শুনানিতে পক্ষদের দেওয়া বক্তব্য এবং প্রাসঙ্গিক সব তথ্যাদি বিবেচনা করে অভিযোগ প্রমাণিত হলে গুরুদণ্ড আরোপের সম্ভাবনা থাকায় আনিত অভিযোগগুলো তদন্তপূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য বিভাগীয় মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। একইসঙ্গে অভিযুক্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ‘অসদাচরণ’ এর অভিযোগ প্রমাণিত হয়েছে মর্মে তদন্ত প্রতিবেদন দাখিল করেন বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।

এতে জানানো হয়, সার্বিক পর্যালোচনায় অভিযোগের গুরুত্ব ও প্রাসঙ্গিক সব বিষয় বিবেচনায় বিধি মোতাবেক ‘চাকরি থেকে অপসারণ’ এর প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করে তাকে ২য় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। অভিযুক্ত কর্মকর্তা ২য় কারণ দর্শানো জবাব দেন। তার জবাব, তদন্ত প্রতিবেদন, প্রাসঙ্গিক বিষয়াদি অপরাধের গুরুত্ব ইত্যাদি সার্বিক বিবেচনায় ‘অসদাচরণ’ এর প্রমাণিত অভিযোগে বিধি মোতাবেক ‘চাকরি থেকে অপসারণ’ এর দণ্ড দেওয়ার বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে পরামর্শের জন্য প্রেরণ করা হয়। পরবর্তীতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় বিধি অনুযায়ী ‘চাকরি থেকে অপসারণ’ এর গুরুদণ্ড দেওয়ার বিষয়ে পরামর্শ দেয়।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, মোহা. আব্দুর রকিব খানের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ’ এর অভিযোগ প্রমাণিত হওয়ার একই বিধিমালার বিধি ৪ এর উপ-বিধি (গ) মোতাবেক ‘চাকরি থেকে অপসারণ’ গুরুদণ্ড দেওয়ার প্রস্তাবের বিষয়ে রাষ্ট্রপতি সদয় সম্মতি জ্ঞাপন করেন। সেজন্য তাকে ‘চাকরি থেকে অপসারণ’ গুরুদণ্ড দেওয়া হলো। একইসঙ্গে তার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হলো। তিনি সাময়িক বরখাস্তকালীন কোনো বকেয়া প্রাপ্য হবেন না।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page