October 18, 2026, 4:11 pm
শিরোনামঃ
সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার
এইমাত্রপাওয়াঃ

অস্কারের মঞ্চে জেলেনস্কির বক্তব্য দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা করার পর নিজ দেশের পক্ষে জনমত তৈরি করতে কঠোর মিশনে নামেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি বিশ্বের সব বড় বড় অনুষ্ঠানসহ প্রায় সব জায়গায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ইউক্রেনের মানুষের দুর্দশার কথা তুলে ধরেন। জেলেনস্কি কথা বলার সময় দাঁড়িয়ে সম্মান জানানো ও করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানানোর ঘটনা ছিল অসংখ্য।

এরই ধারাবাহিকতায় সিনে জগতের সবচেয়ে সম্মানজনক অস্কার অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে কথা বলতে চেয়েছিলেন জেলেনস্কি। তবে তার এ অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে। শুধু এ বছর নয়। গত বছরও অস্কার অনুষ্ঠানে কথা বলতে চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। কিন্তু সেবারও তার অনুরোধ ফিরিয়ে দেওয়া হয়েছিল।

আগামী রোববার (১২ মার্চ) ২০২৩ সালের অস্কারের আয়োজন হবে।

বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, ডব্লিউএমই পাওয়ার এজেন্ট মাইক সিম্পসন জেলেনস্কিকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু সঙ্গে সঙ্গে অস্কার কর্তৃপক্ষ এটি প্রত্যাখ্যান করে দেয়। কেন এ অনুরোধ ফিরিয়ে দেওয়া হলো সে বিষয়ে কোনো মন্তব্য করেনি তারা।

গত বছর জেলেনস্কির অনুরোধ ফিরিয়ে দেওয়া হয়েছিল অস্কারের প্রডিউসার উইল প্যাকারের আপত্তির কারণে। তিনি ওই সময় জানিয়েছিলেন, হলিউডে ইউক্রেন যুদ্ধকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, কারণ ইউক্রেনের মানুষ সাদা চামড়ার মানুষ। বিশ্বের অন্যান্য দেশে যুদ্ধ চললেও বর্ণ বৈষম্যের কারণে সেগুলোতে কেউ কোনো নজর দেয়নি। সূত্র: দ্য গার্ডিয়ান

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page