March 7, 2026, 4:58 am
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

অস্ট্রেলিয়া বাংলাদেশের বন্যার্তদের সাহায্যার্থে ১ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দেবে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নর্ডিয়া সিম্পসন জানিয়েছেন, বাংলাদেশের বন্যা কবলিত মানুষের সাহায্যার্থে অস্ট্রেলিয়া ১ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার প্রদান করবে। অস্ট্রেলীয় রাষ্ট্রদূত আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ ঘোষণা দেন।
বৈঠকে সিম্পসন ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লবের সময় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন এবং বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা বঙ্গোপসাগরের নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, মানবাধিকার, অর্থনৈতিক সহযোগিতা, শুল্ক মাসুল এবং সংখ্যালঘু ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
রাষ্ট্রদূত বলেন, অস্ট্রেলিয়া এখন রোহিঙ্গা শিবিরে শান্তি প্রতিষ্ঠা, সাংস্কৃতিক ও নেতৃত্বের বিষয়গুলো তুলে ধরছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস তাঁর সদিচ্ছার জন্য দেশটিকে ধন্যবাদ জানান এবং অস্ট্রেলিয়ার বিনিয়োগ, বাণিজ্য বৃদ্ধি এবং অন্যান্য সহায়তা কামনা করেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page