October 17, 2026, 6:23 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

অ্যাকাউন্ট পুনর্বহাল হলেও টুইটারে ফিরছেন না ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পুনর্বহাল হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট।

শনিবার টুইটারের নতুন মালিক ধনকুবের ইলন মাস্ক বিষয়টি নিয়ে একটি জরিপ চালান। এতে সংখ্যাগরিষ্ঠ ভোটার ট্রাম্পের টুইটার পুনর্বহালের পক্ষে মতামত দেন। তবে ভোটের ব্যবধান ছিল খুব সামান্য। দৈনিক ২৩৭ মিলিয়ন টুইটার ব্যবহারকারীর ১৫ মিলিয়নেরও বেশি টুইটার ব্যবহারকারী ভোট দেন। ৫১.৮ শতাংশ ভোট গেছে ট্রাম্পের অ্যাকাউন্ট সচল করার পক্ষে। বিপক্ষে ভোট দিয়েছেন ৪৮.২ শতাংশ।

এদিকে, অ্যাকাউন্ট পুনর্বহাল হলেও মাইক্রোব্লগিং সাইট টুইটারে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। লাস ভেগাস থেকে এক ভিডিওতে ট্রাম্প নিজের এই ইচ্ছার কথা জানান।

একই সঙ্গে ওই ভিডিওতে মাস্কের জরিপকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, আমি মাস্কের ভক্ত।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে হামলা ও সহিংসতা চালাতে সমর্থকদের উস্কানি দেওয়ার অভিযোগে গত বছরের জানুয়ারিতে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটারে নিষিদ্ধ হন ট্রাম্প। ট্রাম্প সমর্থকদের সেদিনের সেই ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হন। এই হামলার ফলে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ভিত কেঁপে উঠেছিল।

এই ঘটনার পর ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। ১০ বছরেরও বেশি সময় ধরে ব্যবহার হওয়া ওই অ্যাকাউন্টটিতে ট্রাম্পের ৮ কোটিরও বেশি ফলোয়ার ছিল। কিন্তু ক্যাপিটল হিলে হামলায় ডোনাল্ড ট্রাম্প উসকানি দিয়েছেন, এমন অভিযোগ তুলে টুইটার কর্তৃপক্ষ বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তিটির অ্যাকাউন্ট চিরতরে বন্ধ করে দেয়।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page