September 21, 2026, 1:46 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

আইএইএ;এর ‘পেশাদার’ ভূমিকা পালনের আহ্বান জানালেন প্রেসিডেন্ট রায়িসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ তার দেশের বেসামরিক পরমাণু কর্মসূচির ব্যাপারে একটি ‘পেশাদার’ ভূমিকা পালন করবে বলে তেহরান আশা করছে। একইসঙ্গে ইরান মনে করছে, আইএইএ তার কাজে সুনির্দিষ্ট কিছু দেশের রাজনৈতিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হওয়া থেকে বিরত থাকবে।

তেহরান সফররত আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি গত শনিবার তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রেসিডেন্ট রায়িসি এ আহ্বান জানান। তিনি বলেন, ইরান নিজের সদিচ্ছার প্রমাণ দিতে আইএইএ’কে সর্বোচ্চ সহযোগিতা করেছে। রায়িসি বলেন, ইরান যে সংস্থাটিকে সর্বোচ্চ সহযোগিতা করছে গ্রোসির চলতি তেহরান সফরই তার সুস্পষ্ট প্রমাণ।

ইরানের প্রেসিডেন্ট বলেন, আইএইএ’র উচিত তার দেশের পরমাণু কর্মসূচি সম্পর্কে বাস্তব চিত্র তুলে ধরো এবং পরিদর্শকরা সত্যিকার অর্থে তাদের পরিদর্শনে যা কিছু দেখেন সেটাই তাদের প্রতিবেদনে উপস্থাপন করা।

প্রেসিডেন্ট রায়িসি বলেন, শিল্প, কৃষি ও চিকিৎসা সেবা খাতে জনগণের জীবনমান উন্নত করতে পারমাণবিক জ্বালানী অত্যন্ত জরুরি।আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলসহ কিছু সুনির্দিষ্ট দেশ ইরানি জনগণের ওপর চাপ বৃদ্ধির কৌশল হিসেবে পরমাণু কর্মসূচিকে অজুহাত হিসেবে ব্যবহার করছে বলে জানান ইব্রাহিম রায়িসি।

তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল এমন সময় ইরানের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে যখন সে নিজে আইএইএ’র সদস্য নয় এবং এই সংস্থার কোনো আইন মেনে চলে না।

সাক্ষাতে রাফায়েল গ্রোসি বলেন, ইরানি কর্মকর্তাদের সঙ্গে তার অত্যন্ত গঠনমূলক ও ইতিবাচক আলোচনা হয়েছে। এর ফলে ভবিষ্যতে তার সংস্থার সঙ্গে ইরানের দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী হওয়ার পথ সুগম হয়েছে। আইএইএ’র মহাপরিচালক একথা স্বীকার করেন যে, জনগণের জীবনমান উন্নয়নের জন্য পারমাণবিক জ্বালানী ব্যবহারের বিকল্প নেই।

আইএইএ’র পরিদর্শকরা ইরানের একটি পরমাণু স্থাপনায় শতকরা ৮৪ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের কণা খুঁজে পেয়েছেন বলে পশ্চিমা গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর তেহরান সফরে এলেন গ্রোসি। তেহরান ওই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে।#

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page