March 7, 2026, 6:02 am
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

আইনজীবীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে সাবেক আইজিপিসহ ১৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আইনজীবীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনসহ ১৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন ভুক্তভোগী আইনজীবী হান্নান ভূঁইয়া।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে কোতোয়ালি থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী আইনজীবী হান্নান ভূঁইয়া বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, লালবাগ জোনের সাবেক ডিসি জাফর হোসেন, সাবেক এসি কোতোয়ালি শাহীনুল রহমান, বর্তমান ডিসি প্রসিকিউশন আনিসুর রহমান, সাবেক এডিসি কোতোয়ালি মুহিত কবির সেরনিয়াবাত, সাবেক এডিসি লালবাগ জোন শহিদুল ইসলাম, কোতোয়ালি থানার সাবেক ওসি শাহিনুর রহমান, ওসি (অপারেশন) নাজমুল হাসান, ওসি (তদন্ত) মেহেদী হাসান, এসআই শাহাবুদ্দিন হাওলাদার, কনস্টেবল মো. মাহবুব আলম, মো. আব্দুর রশীদ, রমজান মোল্যা ও বাবুবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফাহেয়াত উদ্দিন রক্তিম।
মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১২ সেপ্টেম্বর আইনজীবীদের সংগঠন ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট ঢাকা বার ইউনিটি পদযাত্রার আয়োজন করে। ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে পদযাত্রা শুরু হয়। এরপর মিছিলটি আদালতের সামনের প্রধান সড়কে এলে পুলিশ বাধা দেয়। পরে বেশ কয়েকজন নারী আইনজীবীকে শ্লীলতাহানি করা হয়। এর প্রতিবাদ করতে গেলে এক পর্যায়ে পুলিশ আইনজীবীদের বেধড়ক লাঠিচার্জ করে। এতে অনেক আইনজীবী গুরুতর আহত হন। এখনও কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় মামলাটি যৌক্তিক সময় দায়ের করা সম্ভব হয়নি। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর আজ বাদী আদালতে এ মামলা করেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page