October 7, 2026, 11:50 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

আইন প্রয়োগ কঠোর করা হবে পরিবেশবান্ধব ব্যাগের ব্যবহার বাড়াতে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের গঠিত মনিটরিং কমিটির সভাপতি ও অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস বলেছেন, পরিবেশবান্ধব ব্যাগের ব্যবহার বাড়াতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগ আরও কঠোর করা হবে।

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান কাঁচাবাজারে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার রোধে মনিটরিং কার্যক্রম পরিচালনার পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

তিনি বলেন, পলিথিন শপিং ব্যাগের নিষিদ্ধ ঘোষণা কার্যকর করতে গত ৩ নভেম্বর থেকে দেশব্যাপী ১৯৯টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এসব অভিযানে ৪১৪টি প্রতিষ্ঠানকে মোট ২৫ লক্ষ ৭২ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে এবং ৫০ হাজার ৫৫৬ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে।

মনিটরিং কমিটির সভাপতি বলেন, পরিবেশ সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ রোধে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ উদ্যোগ সফল করতে মন্ত্রণালয় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দেশব্যাপী মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি বলেন, দেশের পরিবেশ রক্ষার স্বার্থে সরকারি এ উদ্যোগে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে।

মনিটরিং অভিযানে দোকানদার ও ক্রেতাদের চটের ব্যাগ, কাপড়ের ব্যাগ এবং মোম প্রলেপযুক্ত ব্রাউন পেপার ব্যাগ ব্যবহার করতে উদ্বুদ্ধ করা হয়। এ সময় বিভিন্ন দোকানে এসব বিকল্প পরিবেশবান্ধব ব্যাগ প্রদর্শন করা হয়।

অভিযানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 



Our Like Page