March 9, 2026, 10:07 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

‘আইন সবার জন্য সমান’ তা প্রমাণ করলেন ভারতের এক ট্রাফিক পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের এক ট্রাফিক পুলিশ প্রমাণ করলেন আইন সবার জন্য সমান। ভুল হেলমেট পরায় নিজেরই এক সহকর্মীকে জরিমানা করেছেন তিনি। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এ ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, সম্প্রতি ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর আরটি নগরে। আরটি নগর পুলিশ টুইটারে একটি ছবি শেয়ার করেছে। এতে দেখা যায়, এক স্কুটিচালক পুলিশ সদস্য অর্ধেক হেলমেট পরায় তাকে জরিমানা করছেন এক ট্রাফিক পুলিশ।

গত সোমবার (১৭ অক্টোবর) শেয়ার করা ছবিতে এরই মধ্যে প্রায় এক হাজার মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। বেশিরভাগই ঠিকভাবে দায়িত্ব পালন করায় ওই ট্রাফিক পুলিশের প্রশংসা করেছেন। তবে এটিকে ‘সাজানো নাটক’ বলে মন্তব্য করেছেন কেউ কেউ।

এক নেটিজেন লিখেছেন, নাটক! তিনি ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন কেন? কে করে এমনটা?

আরেকজন বলেছেন, তাকে তো খুশি দেখাচ্ছে। ছবি তোলার দারুণ সুযোগ! এবার সত্যিকারে ট্রাফিক ব্যবস্থাপনার কাজ করলে কেমন হয়। সেটাই আপনার মূল দায়িত্ব।

তৃতীয় এক ব্যক্তি মন্তব্য করেছেন, এমন কাজ আরও দরকার। আমি দেখছি অনেক পুলিশ সদস্য হেলমেট ছাড়া যাচ্ছে এবং অনেকে তাদের যেতে দিচ্ছে।

ভারতে দুই চাকার মোটরযান চালানোর সময় হেলমেট পরা বাধ্যতামূলক এবং সেই হেলমেটটিও হতে হবে মানসম্পন্ন। নাহলে নির্দিষ্ট অংকের জরিমান বিধান রয়েছে দেশটি।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page