March 6, 2026, 8:12 am
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

আইসিসিতে দক্ষিণ আফ্রিকার মামলার প্রতি সমর্থন দিল ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের চালানো গণহত্যার প্রতিবাদে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে যে মামলা দায়ের করেছে তার প্রতি সমর্থন দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। তেহরান বলেছে, দখলদার ইসরাইলি বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিক জনগণের ওপর যে ভয়াবহ অপরাধযজ্ঞ চালিয়েছে তা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (বুধবার) এক বিবৃতিতে বলেছে, ইহুদিবাদী ইসরাইল কয়েকটি সরকারের পক্ষ থেকে নিঃশর্ত ও সীমাহীন সমর্থন পেয়েছে যার কারণে গাজা এবং অধিকৃত পশ্চিম তীরের নিরপরাধ জনগণের ওপর তারা পূর্ণ শক্তি নিয়ে আগ্রাসন চালিয়েছে। গত তিন মাস ধরে তারা এই অপরাধযজ্ঞ চালিয়ে আসছে এবং নিপীড়িত ফিলিস্তিনিদের ব্যাপারে ইসরাইল সমস্ত আন্তর্জাতিক কনভেনশন লঙ্ঘন করেছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, “অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর বর্ণবাদী ইসরাইল সরকারের চালানো গণহত্যার বিষয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরান আরো একবার কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে এবং ফিলিস্তিনের জনগণ ইসরাইল-বিরোধী যে প্রতিরোধ গড়ে তুলেছে তার প্রতি সমর্থন জানাচ্ছে যা তাদের মুক্তি ও স্বাধীনতা আনতে সাহায্য করবে। ফিলিস্তিনের জনগণ দখলদার ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন মেনেই লড়াই করছে বলেও উল্লেখ করেছে ইরান।

ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলাকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্বশীল, সাহসী এবং সম্মানজনক পদক্ষেপ বলে উল্লেখ করেছে। আন্তর্জাতিক আইনের আওতায় ফিলিস্তিনি জনগণকে রক্ষার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে বলেও মনে করে ইরান।

আজ এবং আগামীকাল হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে এই মামলার শুনানির কথা রয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page