October 9, 2026, 7:18 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

আওয়ামীলীগ সরকারের উন্নয়ন দেখে বিএনপি নেতারা এবার দেশ ছেড়ে পালাচ্ছে : এমপি চঞ্চল

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহ-৩ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি শফিকুল আজম খান চঞ্চল বলেছেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখে এবার বিএনপির প্রথম সারির রাঘোবোয়াল নেতারা আওয়ামীলীগ সরকারের পতন আন্দোলন ছেড়ে সিঙ্গাপুরে পালাচ্ছেন। তাদের আমলে যে উন্নয়ন হয়েছে তা দেশের মানুষ দেখেছে। তাই আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে বিএনপির নেতারা চোখে শর্ষের ফুল দেখছেন। যার কারনেই নেতাদের ডাকে আর দেশের মানুষ সাড়া দিচ্ছেনা।

তিনি আরো বলেন, এলাকার মানুষ বিএনপি সরকারের আমলে নেতাদের লুটপাটের রাজত্ব দেখেছে। দেশের মানুষ এখন শান্তিতে রাস্তায় চলে ফিরে বেড়াতে পারছে। তাদের মনে এখন আর কোন ভয় নেই। তাই দেশের মানুষ আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাবেন।

আজ ২৮ আগষ্ট সোমবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নেপা ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও বিশেষ বর্ধিতত সভায় প্রধান অতিথির বক্তব্য দানকলে তিনি এ কথা বলেন।

নেপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সামছুল আলম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতিয় শোক দিবসের আলোচনা সভা ও বিশেষ বর্ধীত সভায় বিশেষ  অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি মোঃ নবী নেওয়াজ, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মোক্তার হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক এম এ আসাদ।

পরে দোয়া মাহফিল শেষে এলাকার গরীব ও দুস্থদের মধ্যে খিচুড়ি বিতরণ করা হয়।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page