November 26, 2026, 10:26 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাস করে বলেই আজ বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগে যোগদান করছে — এমপি চঞ্চল

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল বলেছেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী, আওয়ামীলীগ সরকার জ¦ালাও পড়াও আর মানুষ হত্যায় বিশ্বাসী নয় বলেই আজ বিএনপির নেতারা আওয়ামী লীগে যোগদান করছেন। তাই আপনারা শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনবেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয় তা দেশের জনগন এবার দেখেছে।
আজ ১৬ অক্টোবর সোমবার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের দোয়ারপাড়ার পথসভায় বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি এ কথা বলেন।
পরে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী ১০০ নেতা কর্মীকে এমপি শফিকুল আজম খান চঞ্চল ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা: সালাউদ্দীন আহাম্মেদের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীরে সভাপতি মীর সাহেব আলী, যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়ুব হোসেন ও প্রভাষক মুকুল গাজী।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page