March 26, 2026, 5:51 am
শিরোনামঃ
জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে : অর্থমন্ত্রী কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা করে পাবে : রেল প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানির বাইরে ১০ কোটির বেশি মানুষ মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল : রিজভী নিজেকে নির্দোষ বলে দাবি করলো হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল যশোরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৫ কর্মীকে বহিষ্কার করল সৌদি আরব তারা আমাদের আবাও উপনিবেশ বানাতে চায় : ব্রাজিলের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

আগামীকাল শুক্রবার খুলনায় ২৫টি কেন্দ্রে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা  

অনলাইন সীমান্তবাণী ডেস্ক আগামীকাল শুক্রবার খুলনা মহানগরীতে ২৫টি কেন্দ্রে ৪৭তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় পুলিশ কমিশনারের প্রদত্ত ক্ষমতাবলে চারটি নির্দেশনা জারি করা হয়েছে। বুধবার কেএমপির এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার দিন সকাল ৮টা থেকে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২০০ গজের মধ্যে ৫ বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবে না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোনো প্রকার অস্ত্র, বিস্ফোরক দ্রব্যাদি বহন করতে পারবে না। কেন্দ্র এলাকায় লাউড স্পিকার বা উচ্চস্বরে কোনো শব্দ করা যাবে না। কেন্দ্রের আশপাশে ২০০ গজের মধ্যে ফটোস্ট্যাট মেশিন বন্ধ রাখতে হবে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page