October 18, 2026, 6:28 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

আগামী কয়েকদিনের মধ্যে বাখমুতের পতন হতে পারে : ন্যাটো প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ন্যাটো প্রধান স্টলটেনবার্গ বুধবার সতর্ক করে দিয়ে বলেছেন, কয়েক মাসের তীব্র লড়াইয়ের পর আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত নগরীর নিয়ন্ত্রণ রাশিয়ার বাহিনীর হাতে চলে যেতে পারে। খবর এএফপি’র।
বাখমুতে হামলার নেতৃত্ব দেওয়া ভাড়াটে গ্রুপ রাশিয়ার ওয়াগনার ইউক্রেনের এ শিল্প নগরীর পূর্ব তীর দখল করে নেওয়ার দাবি করার পর তিনি এমন সতর্ক বার্তা দিলেন। এক বছর আগে ইউক্রেনে মস্কোর আগ্রাসনের পর সেখানে এটি হচ্ছে দীর্ঘতম ভয়াবহ যুদ্ধ।
ওয়াগনার প্রধান এবং ক্রেমলিন মিত্র ইয়েভজেনি প্রিগোজিন বুধবার সামাজিক মাধ্যমে বলেন, তার বাহিনী ‘বাখমুতের পূর্ব অংশের সব এলাকা দখল করে নিয়েছে।’ লবণ-খনির এ শহরে যুদ্ধের আগে ৮০ হাজার মানুষের বসবাস ছিল।
রাশিয়ার এক বছরেরও বেশি সময় ধরে চলা আগ্রাসনের ক্ষেত্রে বাখমুতের চারপাশে তীব্র লড়াইটি সবচেয়ে দীর্ঘতম এবং রক্তক্ষয়ী ছিল। এতে ইউক্রেনের বিভিন্ন অংশ ধ্বংস্তুপে পরিণত হয় এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়ে।
স্টলটেনবার্গ ইইউ প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের ফাঁকে স্টকহোমে সাংবাদিকদের বলেন, ‘আমরা যা দেখতে পাচ্ছি তা হলো রাশিয়া আরো সৈন্য ও আরো বাহিনী পাঠাচ্ছে। এক্ষেত্রে রাশিয়া তাদের গুণগত মানের ঘাটতি সৈন্যের সংখ্যা দিয়ে পূরণের চেষ্টা করছে।’
মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের প্রধান বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে বাখমুতের পতন ঘটতে পারে আমরা এমনটা উড়িয়ে দিতে পারি না।’

 

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page