March 6, 2026, 8:36 pm
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

আগামী জাতীয় নির্বাচনে জাপানকে পর্যবেক্ষক দল পাঠানোর আহ্বান জানালেন সিইসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপানকে পর্যবেক্ষক দল পাঠানোর আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনে জাপানি রাষ্ট্রদূত ইওয়ানা কিমিনোরি সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ আহ্বান জানানো হয়।

প্রায় দেড়ঘন্টার আলোচনা শেষে কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম জানান, জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নির্বাচনের রোডম্যাপ, রাজনৈতিক দলগুলোর নিবন্ধনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জাপানকে জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক টিম পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

এর আগে জাপানী রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান, জাপান সরকার বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে।

নির্বাচনে রাজনৈতিক দলসমূহের নিবন্ধন ও সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত অগ্রগতি এবং কোন পদ্ধতিতে রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ হয়ে থাকে, সে বিষয়গুলো রাষ্ট্রদূত জানতে চেয়েছেন বলে জানান ইসি সচিব।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page