November 4, 2026, 11:01 am
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

আগামী নভেম্বরে স্বাভাবিক হবে বিদ্যুৎ পরিস্থিতি : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নভেম্বরের শীতের সময় চাহিদা কমে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেছেন, আশা করি শীত এলে চাহিদা কমে লোডশেডিং ঠিক হয়ে যাবে।

বৃহস্পতিবার মহাখালীর ব্র্যাক সেন্টারে অক্সফান আয়োজিত “বাংলাদেশ ‘এনডিসি’ পরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই জ্বালানি ব্যবস্থাপনা” শীর্ষক জাতীয় সংলাপে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

নসরুল হামিদ বলেন, বিশ্ব পরিস্থিতির সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। আমরা সারাদেশে শতভাগ বিদ্যুৎতায়ন করেছি। বিদ্যুৎ উংপাদনের জন্য জ্বালানি আমাদের আমদানি করতে হয়। এখন এসবের দাম বেড়েছে। সাশ্রয়ের জন্য আমরা কিছুটা লোডশেডিং দিচ্ছি। শীত এলে চাহিদা কমে গেলে আশা করি লোডশেডিং ঠিক হয়ে যাবে।

বাংলাদেশ সোলার বিদ্যুৎতের প্রতিবন্ধকতার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের এমনিতেই জায়গা কম। সোলার বিদ্যুৎতের উৎপাদন করতে প্রচুর জায়গা লাগে। এছাড়া আমাদের দরকার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। সব দিক চিন্তা করে এগুচ্ছি।

‘তবে সৌরবিদ্যুৎতের বিশাল প্লান্ট একসঙ্গে না করলেও আমরা বাড়ির ছাদে বা ছোট ছোটভাবে গ্রিন বিদ্যুৎ উৎপাদন করছি। এবং আরও করব’— যোগ করেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অক্সফাম বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর মাহমুদা সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. ফারিনা আহমেদ।

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ২০শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page