April 18, 2026, 6:01 am
শিরোনামঃ
আজ রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : স্থানীয় সরকার মন্ত্রী দেশে হামের প্রকোপ কিছুটা কমেছে : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে : শিক্ষামন্ত্রী ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেওয়াই দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত রাজশাহীতে চাঁদা না দেওয়ায় মুদি দোকানিকে হত্যা মুষ্টিমেয় স্বৈরশাসক যুদ্ধ দিয়ে পৃথিবীকে ধ্বংস করছে : পোপ হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে ইসরায়েল-লেবানন : ট্রাম্প হরমুজ থেকে মাইন অপসারণে লিটোরাল কমব্যাট শিপ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ট্রিগারে আবার আঙুল রাখবো : হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ

আগামী নির্বাচন তো দূরের কথা পরের নির্বাচনেও বিএনপি ক্ষমতায় আসবে না : এমপি শামীম ওসমান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনার পাল্টা জবাবে বিএনপি দলের নেতাকর্মীদের উদ্দেশে করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তিনি বলেন, ‘জাতির পিতার কন্যাকে নিয়ে যে অশ্লীল স্লোগান দিচ্ছে, বাজে কথা বলছে আমাদের সেটা মেনে নেওয়ার মতো ধৈর্য থাকার কথা না। নারায়ণগঞ্জে অনেক বড় বড় নেতা আছে। কেউ প্রতিবাদ করে না। কারণ ওনারা নেতা। আর আমি নেতা না, কর্মী ছিলাম কর্মী আছি। কর্মীরা যদি বলে বসে, নেত্রীকে নিয়ে গালাগাল হচ্ছে এখন তো বসে থাকার কথা না। তাহলে ওনাদের উদ্দেশ্যে বলতে চাই, রাস্তায় তো দূরের কথা ঘরে থাকতে পারবেন না পরিষ্কার বাংলায় বলে দিলাম।’

শনিবার (৩ জুন) সকালে নারায়ণগঞ্জের জালকুড়ি আরকে ল্যান্ড পার্কে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলে তিনি।

বিএনপি দল আগামীতে ক্ষমতায় আসবে না চ্যালেঞ্জ করে শামীম ওসমান বলেন, ‘আল্লাহর উপর ভরসা রেখে, জনগণের ওপর ভরসা রেখে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের ওপর ভরসা রেখে বলতে চাই। বাংলাদেশে আগামী নির্বাচন তো দূরের কথা, এরপরের নির্বাচনেও বিএনপি ক্ষমতায় আসবে না। এটা আমার চ্যালেঞ্জ রইলো আপনাদের সামনে। বিএনপি ক্ষমতায় আসতে পারবে না এবং আসবেও না। ওরা কী করবে? ওরা আগের চেয়ে ভয়াবহ ঘটনা ঘটানোর চেষ্টা করবে এবং বিভিন্নভাবে অপপ্রচার করবে।’

বিএনপি দলকে ইঙ্গিত করে শামীম ওসমান বলেন, ‘ওরা ঈদের আগে এই সোমবার থেকে চেষ্টা করবে নাশকতা করার, কিন্তু পারবে না। জুন, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে তারা একটা নাশকতা করে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করবে। ওরা যদি সাহস করে ঢাকায় নামে, আমাদের কাজ হচ্ছে ঢাকা দখল করে বাঁশের মধ্যে তেল লাগিয়ে বসে থাকা। আয় নাম দেখি তোদের কতটুকু ক্ষমতা, আমরা খেলতে পারি কী না। কিছু দেশের সহযোগিতায় ওনারা অনেক কিছু করবেন বাংলাদেশকে অচল করার জন্য। সারা বিশ্বে অর্থনৈতিক ক্রাইসিস চলছে। ঠিক সেই সুযোগে তারা বাংলাদেশে কিছু ঘটাতে চায়। তবে আমরা চেষ্টা করেছি নারায়ণগঞ্জে রাজনৈতিক পরিবেশ বজায় রাখার।’

তিনি আরও বলেন, ‘একদিন আমি চাষাঢ়ায় গাড়ি নিয়ে একা আসছিলাম, তখন বিজয় স্তম্ভের সামনে দিয়ে মিছিল আসছিল। আমি শুনলাম, সেই মিছিল থেকে গণ্ডগোল হবে। গণ্ডগোল করে আমাদের ওপরে চাপানোর চেষ্টা করা হবে। শুধু একা শামীম ওসমান একলা, একা এসে দাঁড়ালাম। মিটিং থেকে যখন গাড়িটা দেখছে, তখন কিছু সাংবাদিক গিয়ে ওদের খবর দিলো গাড়িতে শামীম ওসমান বসা আছেন। দেখলাম মিছিল শেষ, জনসভাও শেষ। সঙ্গে সঙ্গে সবাই চলে গেল। আমাকে একা দেখে যদি এই অবস্থা হয়, এই বিমরুলের চাক (আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী) মাঠে নামলে কী করবেন?’

অপপ্রচারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের একটা পত্রিকা জামায়াতের টাকায় চলে। এই পত্রিকায় লিখলো শামীম ওসমান ভিসা পায়নি বাতিল হয়ে গেছে। অথচ আমার এই ভিসায় দুই বার আমেরিকায় গিয়েছি। এই ভিসা ২০২৬ সাল পর্যন্ত আছে। এরপর বললো, শামীম ওসমান তুরস্কের পাসপোর্ট নিয়ে ইউরোপ ঘুরে বেড়াচ্ছে। অথচ তারা এটাও জানেনা যে, তুরস্ক ইউরোপ ইউনিয়নের মধ্যে পড়ে না। ওই পাসপোর্ট দিয়ে ইউরোপ ঘুরে বেড়ানোর কোও কারণ নাই। ইউরোপের ভিসা নিয়েই ইউরোপে গেছি।’

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আবদুল মতিন মাস্টার, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন শাহ, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page