July 24, 2026, 2:29 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মোঃ সাহাবুদ্দিন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী সরকারি প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ নড়াইলে হাত-পা বিচ্ছিন্ন করে নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা কুষ্টিয়ায় বাঁশের মাচার ওপর থেকে চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার গাজা নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ায় স্ত্রীসহ আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে : নিউইয়র্কের মেয়র লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু ; তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয় : রাহুল গান্ধী
এইমাত্রপাওয়াঃ

আগামী ১৫ নভেম্বর বড় ঘোষণা দেবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে নিজের হার এখনো স্বীকার করেননি। এরই মধ্যে আজ ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রজুড়ে অনুষ্ঠিত হচ্ছে মধ্যবর্তী নির্বাচন। তাই ট্রাম্প জানালেন- আগামী সপ্তাহে বড় ঘোষণা দেবেন তিনি।

মধ্যবর্তী নির্বাচন ডেমোক্রেট ও রিপাবলিকান দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। নির্বাচনকে কেন্দ্র করে জোর প্রচারণা চালিয়েছে ক্ষমতাসীন ডেমোক্রেট শিবির। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থনে মাঠে নেমেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও। পিছিয়ে নেই রিপাবলিকান শিবির। কারণ এই নির্বাচনের ফলাফল পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের গতিপথ নির্ধারণে ভূমিকা রাখবে।

এদিকে, গত কয়েক মাস ধরেই রিপাবলিকান রাজনীতিবিদ ট্রাম্প আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, তিনি পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনেও লড়তে চান। মধ্যবর্তী নির্বাচন নিয়ে তিনি বলেছেন, ‌‘এই নির্বাচন থেকে নজর সরানো যাবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ… আগামী ১৫ নভেম্বর, মঙ্গলবার আমি বড় একটি ঘোষণা দিবো ফ্লোরিডার পাম বিচের মার-এ-লাগোতে’।

সাম্প্রতিক কালে অন্যসব পরাজিত প্রেসিডেন্ট রাজনীতি ছেড়ে দিয়েছেন। কিন্তু ট্রাম্প তেমনটা করেননি। তিনি এখনও ২০২৪ সালের নির্বাচনের মাধ্যমে হোয়াইট হাউসে ফিরে আসার ব্যাপারে আগ্রহী বলে দৃশ্যত মনে হচ্ছে। ফলে সংসদের এই মধ্যমেয়াদী নির্বাচন তার হাতকে হয় শক্তিশালী করবে বা তার সব আশা গুঁড়িয়ে দিতে পারে।

যদিও এই নির্বাচনে তার ওপর কোন ভোট হচ্ছে না, কিন্তু তার নির্বাচিত কয়েক ডজন প্রার্থী যুক্তরাষ্ট্র জুড়ে গুরুত্বপূর্ণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page