April 5, 2026, 3:56 am
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আগামী ১ ফেব্রুয়ারি থেকে সব টেক্সটাইল মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব টেক্সটাইল মিল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। সুতা উৎপাদনকারী মিলগুলো রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ না থাকার অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে বিটিএমএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আগামী ১ তারিখ থেকেই ফ্যাক্টরি বন্ধ থাকবে। আমরা বন্ধ তো করবই, ব্যাংকের টাকা ফেরত দেওয়ার সক্ষমতাও আমাদের নেই।”

মিলমালিকদের আর্থিক সংকটের চিত্র তুলে ধরে বিটিএমএ সভাপতি বলেন, “আমাদের পুঁজি অর্ধেক হয়ে গেছে। ব্যাংকের ঋণ পরিশোধের কোনো উপায় নেই। সব সম্পত্তি বিক্রি করলেও দায় শোধ করা সম্ভব নয়।”

সমস্যা সমাধানে বিভিন্ন সরকারি দপ্তরে যোগাযোগ করেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি। আমলাতান্ত্রিক জটিলতার প্রসঙ্গ টেনে শওকত আজিজ রাসেল বলেন, “সব মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরে গিয়েছি। কিন্তু সবাই দায়িত্ব এড়িয়ে একে অপরের দিকে ঠেলে দিচ্ছে—এক ধরনের ‘পিলো পাসিং’ চলছে।”

বিটিএমএ নেতারা জানান, বর্তমান পরিস্থিতিতে উৎপাদন অব্যাহত রাখা অসম্ভব হয়ে পড়েছে। দ্রুত কার্যকর সিদ্ধান্ত না এলে দেশের টেক্সটাইল শিল্প আরও গভীর সংকটে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page