October 15, 2026, 12:21 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

আগামী ২০২৪ সালের নির্বাচন থেকে ‘কখনোই’ সরে দাঁড়াবেন না ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হোয়াইট হাউসে যাওয়ার দৌড়ে ২০২৪ সালের নির্বাচন থেকে ‘কখনোই সরে না দাঁড়ানোর’ প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জোর দিয়ে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে জো বাইডেন উপযুক্ত নন।

নিউইয়র্কে ফৌজদারি মামলার প্রেক্ষাপটে এক সাক্ষাৎকারে মঙ্গলবার এ কথা বলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর এএফপি’র।

রিপাবলিকান এ রিয়েল এস্টেট ম্যাগনেট ফক্স নিউজ অ্যাঙ্কর কার্লসনকে ট্রাম্প বলেন, কোন কিছুই তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। এমনকি তাকে দোষী সাব্যস্ত করা হলেও।”

একজন পর্ণ তারকার মুখ বন্ধ রাখতে অর্থ প্রদানের অভিযোগে নিউইয়র্কে ৩৪টি অপরাধমূলক মামলা মোকাবেলা করতে হচ্ছে ট্রাম্পকে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি কখনোই নির্বাচন থেকে সরে দাঁড়াবো না। এটা আমার ব্যাপার না, আমি এটা করবো না।’

গত সপ্তাহে গ্রেফতার হওয়া ও আঙ্গুলের ছাপ নেওয়ার পর প্রথম ফক্স নিউজকে গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দেন ৭৬ বছর বয়সী ট্রাম্প। এ সময়ে ট্রাম্প ৮০ বছর বয়সী ডেমোক্র্যাট জো বাইডেন ২০২৪ সালের প্রতিযোগিতায় থাকবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

ট্রাম্প বলেন, ‘আমি দেখতে পাচ্ছি না, এটা কিভাবে সম্ভব। আমার মনে হয় না তিনি পারবেন।’

বাইডেনের মানসিক তীক্ষ্ণতা এবং প্রতীয়মান দুর্বলতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন ট্রাম্প এবং অন্যান্য সিনিয়র রিপাবলিকানরা। সূত্র : বাসস

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page