October 16, 2026, 1:41 pm
শিরোনামঃ
ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
এইমাত্রপাওয়াঃ

আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় দেশের ১৩ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দেশের ১৩ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। টানা ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কয়েকটি নদ-নদীর পানি দ্রুত বাড়ছে, যা নিম্নাঞ্চল প্লাবিত করতে পারে।

সতর্কবার্তায় বলা হয়েছে, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইলসহ আশপাশের নিম্নাঞ্চল বন্যার ঝুঁকিতে রয়েছে।

এরই মধ্যে কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ ও মারকুলি পয়েন্টে বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। ফলে সিলেট ও সুনামগঞ্জের নদীতীরবর্তী এলাকায় আগামী তিন দিনে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

এদিকে উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও দ্রুত বাড়ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এসব নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশের আশঙ্কা রয়েছে। একই সময়ে নেত্রকোণার সোমেশ্বরী নদীর পানিও বিপৎসীমা অতিক্রম করতে পারে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র আরও জানিয়েছে, ২০ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এতে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টি হতে পারে।

রোববার দেশের সর্বোচ্চ ১৯৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এছাড়া নীলফামারীর ডিমলায় ৬৩, নোয়াখালীর হাতিয়ায় ১১০, কক্সবাজারে ৭৫, টেকনাফে ৬২, কুমিল্লায় ৫৫ এবং খুলনা ও সন্দ্বীপে ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এ ছাড়া উপকূলীয় বরিশাল, খুলনা ও চট্টগ্রাম অঞ্চলের নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ার দেখা যাচ্ছে। ভারী বৃষ্টি ও উজানের ঢলের কারণে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page